নিউজ

আজকেই শেষ, এবার বিপাকে পড়বেন অনেক আধার কার্ডধারী

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ তিন মাস বাড়িয়েছিল। আজকে তার শেষ দিন। আজকের পর আর বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন না। আধার কার্ড আপডেট না থাকলে তাড়াতাড়ি করুন, হাতে এখনও কয়েক ঘন্টা সময় আছে।

সম্প্রতি আধার কার্ডকে কেন্দ্র করে প্রচুর আলোচনা শোনা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে । মিডিয়ায় প্রকাশিত হয়েছে বিভিন্ন রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার কার্ড আপডেট করার কথা বলা হয়েছে। কার্ডে সঠিক তথ্য না থাকলে আটকে যেতে পারে আপনার জরুরি কোনো কাজ ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আপনার কাছে যদি ১০ বছরের পুরনো আধার কার্ড থাকে, তাহলে সেই আধার আপডেট করতে হবে। অনলাইনে আধার কার্ড আপডেট করতে আপনি myaadhaar.uidai.gov.in যেতে পারেন। নির্দেশ অনুযায়ী সময় সীমার মধ্যে আধার আপডেট করার জন্য কোনও চার্জ লাগবে না।

আধার সেন্টার থেকে আপডেট করলে ২৫ টাকা চার্জ দিতে হবে। পোর্টালে আধার আপডেট করতে হলে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।

কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? 

• প্রথমে myaadhaar.uidai.gov.in যান।

• এখন এই পোর্টালে লগ ইন করুন এবং ‘নাম / লিঙ্গ / জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট করুন’ বিকল্পটি নির্বাচন করুন।

• এর পরে আপনাকে ‘আপডেট আধার অনলাইন’ এ ক্লিক করতে হবে।

• ডেমোগ্রাফিক বিকল্পগুলির তালিকা থেকে ‘ঠিকানা’ নির্বাচন করুন এবং ‘আধার আপডেট’ এ ক্লিক করুন।

• একটি স্ক্যান করা অনুলিপি আপলোড করুন এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফিক তথ্য লিখুন।

• একটি নম্বর SRN জেনারেট হবে, যা আপনি ট্র্যাক করতে পারবেন।

• চেক করার পরে আপনার আধার আপডেট করা হবে এবং আপনি এসএমএসের মাধ্যমে তথ্য জানতে পারবেন।

Saikat Sarkar

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026