স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) এবং আধার সংযোগ করার জন্য সরকার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। এবার সংযোগের শেষ তারিখ 30 সেপ্টেম্বর। এর আগে, Aadhaar PAN কার্ড সংযুক্তকরণের শেষ তারিখ ছিল 30 জুন, 2021পর্যন্ত।প্রসঙ্গত, এর আগেও 31 মার্চ থেকে 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল সময়সীমা। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আইনের ধারা ১৩৯ এএ এর আওতায় PAN Card য়ের সাথে Aadhar সংযোগের শেষ তারিখ, ৩০ শে জুন, ২০২১ থেকে বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ অব্দি করা হয়েছে,”
কেন্দ্রীয় প্রত্যক্ষ ট্যাক্স বোর্ড (CBDT) একটি প্রজ্ঞাপনে বলেছে, কেউ যদি প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হয় তবে তার কার্ড বাতিল হয়ে যাবে। আগামী ৩০ সেপ্টেম্বরের পরে লিঙ্ক করাতে গেলে গুনতে হবে ১০০০ টাকা। তাছাড়া ১ অক্টোবরের পর প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলে শোনা গিয়েছে। সে ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই এই কাজটি সেরে ফেলুন। একদিকে কার্ড বাতিল হওয়ার পাশাপাশি বাতিল কার্ডে কোনো ট্রানজাকশন করলে আপনাকে গুনতে হতে পারে দশ হাজারের জরিমানাও।
অনলাইনে আধার ও প্যানকার্ড লিঙ্ক করাতে www.incometaxindiaefiling.gov.in সাইটে যেতে হয়। তবে বর্তমানে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে এই কাজ করতে গিয়ে। গত মঙ্গলবার আয়কর দফতরের নতুন পোর্টালের সমস্যা নিয়ে টুইট করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টুইট করে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys-কে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার কথা বলেন তিনি। ৭ জুনের পর আয়কর দফতরের নতুন E-Filing Portal লঞ্চ করার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।
তবে অনলাইনের ঝঞ্ঝাট পেরিয়ে অফলাইনে ও আধার-প্যান সংযুক্তিকরণ সম্ভব। ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করে আবেদন জানাতে পারবেন আপনি। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar।এছাড়াও যদি মোবাইল ফোনের মাধ্যমে কাজ করতে একান্তই সমস্যা হয় তবে আপনি এনএসডিএল এবং ইউটিআইটিএসএল এর প্যান পরিষেবা কেন্দ্রগুলি থেকে অফলাইনেও লিঙ্ক করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…