দেশ

Ayushman Bharat: আয়ুষ্মান ভারত কার্ড না বানিয়ে থাকলে বানিয়ে নিন এক্ষুনি, বছরে ১০ লাখ টাকা দেবে সরকার!

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্য বীমা কভার ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের এই প্রক্রিয়ার ফলে ভারতের সাধারণ মানুষ আরো বেশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন। মহিলাদের জন্য এটা ১৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে ভারত সরকার। এ থেকে উপকৃত পরিবারের সংখ্যা বাড়ানো এবং দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সরকারের তরফ থেকে। যদিও সরকার ইতিমধ্যেই এই বিষয়ে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালে সুবিধাভোগীর সংখ্যা ৫৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই পরিকল্পনা সফল হলে, ভারত সরকারের এই প্রকল্পটি পরিধিতে অনেকটাই বেড়ে যাবে।

কি জানানো হয়েছে প্রতিবেদনে?

সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, এনডিএর তৃতীয় মেয়াদে স্বাস্থ্য মন্ত্রকের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আয়ুষ্মান ভারত কার্ডের পরিধি প্রসারন। আয়ুষ্মান ভারত যোজনাটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও বেশ পরিচিত। বর্তমানে সরকারের ফ্ল্যাগশীপ স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে এই প্রকল্পটি পরিগণিত হয়। বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো এই প্রকল্প। এই মুহূর্তে দেশের ১২ কোটির দরিদ্র পরিবারের প্রায় ৫৫ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন। এই মুহূর্তে হাসপাতালে তাদের চিকিৎসার জন্য প্রতি বছরে ৫ লক্ষ টাকা করে খরচ করা হয়।

কিভাবে তৈরি করবেন আয়ুষ্মান কার্ড?

আপনি যদি এখন আয়ুষ্মান কার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে।

১. প্রথমে আপনাকে যেতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে।

২. সেখানে গিয়ে আপনি স্ক্রিনে Am I Eligible নামের একটি ব্যানার দেখতে পাবেন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে।

৩. এরপরে Benificiary অপশনে ক্লিক করে আপনাকে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। মোবাইল নম্বর সঠিকভাবে ইন্টার করলে আপনার কাছে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে দিতে হবে এবং তার সাথেই ক্যাপচা কোড এন্ট্রি করতে হবে।

৪. এরপরে আপনাকে Search For Benificiary বাটনে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে। এরপরে আপনাকে নির্দিষ্ট জায়গাতে PMJAY লিখতে হবে।

৫. এরপরে আপনাকে আপনার রেশন কার্ডের ফ্যামিলি আইডি, এবং আপনার লোকেশন লিখতে হবে। আপনার বাড়ি গ্রাম্য এলাকা, নাকি শহর এলাকায়, সেটা আপনাকে জানাতে হবে। এরপরে আপনাকে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য পূরণ করতে হবে।

৬. এরপরে যে ব্যক্তির নামে আপনি আয়ুষ্মান কার্ড তৈরি করতে চান, তার নাম সিলেক্ট করতে হবে এবং তারপর তার সমস্ত ডিটেলস ভেরিফাই করতে হবে। আধার কার্ড অপশন সিলেক্ট করে ওটিপির মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন।

৭. আধার কার্ড ভেরিফাই হয়ে যাওয়ার পরে অথেন্টিকেশন পেজ ওপেন হবে। সেখানে গিয়ে আপনাকে আয়ুষ্মান কার্ডের আবেদন সাবমিট করতে হবে। সাবমিট করার পরে অটোমেটিক একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে ইলেকট্রনিক কেওয়াইসি অপশন সিলেক্ট করতে হবে।

৮. ইলেকট্রনিক কেওয়াইসির জন্য আপনাকে আধার নম্বর এবং রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করতে হবে। কেওয়াইসি করার পরে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো সাবমিট করতে হবে।

৯. এরপরে আপনাকে মোবাইল নম্বর, রিলেশন, পিনকোড, রাজ্য, জেলা, গ্রাম নাকি শহর, গ্রাম এবং শহরের নাম, সবকিছু পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

১০. এরপর আপনি সঠিকভাবে আয়ুষ্মান কার্ডের আবেদন পূরণ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026