বিনোদন

Lata Mangeshkar: শেষ অবস্থায় হাসপাতালে কীরকম ভাবে দিন কাটিয়েছিলেন লতা? সামনে এল ভিডিও

গতকাল সঙ্গীত জগতকে খালি করে না ফেরার দেশে গমন করলেন সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। দীর্ঘ এক মাস করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। নিজের জীবনের প্রায় কুড়িটি ভাষায় ৩০ হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন তিনি। তিনি নিজের জীবনে কোকিলকণ্ঠী হিসেবেও পরিচিতি পেয়েছেন। কিন্তু তার শেষ অবস্থায় তিনি কেমন ছিলেন, তার চেহারা কেমন ছিল, তা খুব একটা মানুষ প্রত্যক্ষ করতে পারেনি।

দীর্ঘ বেশ কয়েক বছর তিনি সমস্ত ধরনের টিভি শো এবং লাইভ কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার গানের গলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তিনি আর গান রেকর্ড করতে পারবেন না, তাই তিনি স্বেচ্ছায় এই ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলেন এবং নিজেকে ব্যস্ত রাখতেন বাড়িতেই। শেষ বয়সে তাকে খুব একটা বাড়ি থেকে বেরোতে ও কেউ দেখেননি।

কিন্তু লতা মঙ্গেশকরকে নিয়ে সকলের কৌতূহলের শেষ নেই। করোনাভাইরাস আক্রান্ত হয়ে তিনি যখন হাসপাতালে ভর্তি, সেই সময় বহু মানুষ তার শুভেচ্ছা কামনা করেছিলেন। সকলেই চেয়েছিলেন যেন করোনা ভাইরাসকে হারিয়ে ফিরে আসতে পারেন লতা মঙ্গেশকর। কিন্তু সেরকম আর হলো কই। গত রবিবার সকলের সমস্ত প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে দুনিয়া থেকে বিদায় নিলেন লতা মঙ্গেশকর।

তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে উঠছেন, সেই সময়কার ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি লতা মঙ্গেশকর দুজন নার্সের কাঁধে ভর দিয়ে হাঁটছেন। একটি ভিডিওতে দেখা গেল তিনি হুইল চেয়ারের উপর বসে রয়েছেন এবং অক্সিজেন চলছে। প্রভাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের জীবনাবসানের পরেই ভিডিও তার ভক্তদের অত্যন্ত আবেগ প্রবণ করে দিয়েছে। বহু মানুষ এই ভিডিও দেখেছেন এবং লতা মঙ্গেশকরকে স্মরণ করেছেন। রইল আপনাদের জন্য সেই ভিডিও –

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026