আবারো বাংলা বিনোদন জগতে শোকের ছায়া। গতকাল সকলকে ছেড়ে চলে গেলেন পিলু ভট্টাচার্য। ২৪ ঘন্টা যেতে না যেতে ফের সঙ্গীত জগতে আরো এক মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন গোল্ডেন ভয়েস খ্যাত শিল্পী শৈবাল রায়।
আচমকাই শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়। এরপর চিকিৎসা শুরু করার আগেই প্রয়াত হন গায়ক। মৃত্যুর সময়ে এই গায়কের বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। পরিবারে বাবা, মা, স্ত্রী কন্য়া সকলেই রয়েছে তাঁর। নিজের কণ্ঠ এবং গানের মাধ্যমে তিনি মুগ্ধ করেছিলেন গোটা বাংলা সহ উত্তরবঙ্গ। ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শৈবাল রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন শিল্পী মহলে। এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা উত্তরবঙ্গের শিল্পী মহল। ২০০৬ সালে জি বাংলার গোল্ডেন ভয়েসে যোগদান করেছিলেন তিনি। শিল্পী শৈবাল রায় তথা বুম্বার গানে মুগ্ধ হয়েছিল এই মঞ্চের বিচারক সহ দর্শক। শৈবালে সুরেলা গান শুনে প্রশংসা করেছিলেন খোদ মিঠুন চক্রবর্তী।
শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মৃত্যু হয় তাঁর। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকেই। এই শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু সোম শংকর দত্ত বলেন, “এই শিল্পীর গান মুগ্ধ করেছিল গোটা উত্তরবঙ্গ এবং রাজ্যকে। ছোটো বেলা থেকে প্রচুর গান শুনিয়েছে সকলকে। এই শিল্পী এবং বাল্যকালের বন্ধুর অকাল মৃত্যুতে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…