নিউজ

দ্বিতীয় স্থানে ভারত, ১ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি

নয়া দিল্লি : একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশ। কিন্তু তার মাঝেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। করোনা সংক্রমণের দিক থেকে সারা বিশ্বের সব দেশের মধ্যে প্রথম তিনে ছিলো ভারত। করোনা সংক্রমণ রোখার জন্য মার্চ মাসের শেষের দিকেই রাতারাতি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন মোদি সরকার। কিন্তু টানা দুমাসের লকডাউনে দেশের অর্থনীতি ভেঙে পড়লেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে।

কিন্তু  বিশ্ব সংক্রমণের নিরিখে এবার ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে গেছে ভারত। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০হাজার ৬৩২ জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৬২৬।

এমনকি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০৬৫ জনের। দেশে গত সপ্তাহে যে হারে করোনার সংক্রমণ বেড়েছে তাতে রীতিমত আতঙ্কিত সাধারণ মানুষরা। আর গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯২ হাজার ৬৫৪। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ কোটি ৮৮ লক্ষ ৩১ হাজার ১৪৫।

এরমধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে। শনিবার মহারাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়েছেন ২০,৮০১ জন৷ রাজ্যে মোট করোনা সংখ্যা দাঁড়িয়েছে ৮,৮৩,৮৬২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,২৭৬। শনিবার দিল্লিতে করোনায় সংক্রামিত হয়েছে ২,৯৭৩ জন৷ সব মিলিয়ে দিল্লি শহরে সংক্রমণের সংখ্যা বেড়েছে ১.৮৮ লক্ষেরও বেশি।

Anirban Kundu

Recent Posts

LPG Booking Rules: ১ মে থেকে বদলাতে পারে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম, যা জানা জরুরি

১ মে থেকে রান্নার গ্যাস বুকিং ও ডেলিভারির নিয়মে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে সূত্রের…

April 28, 2026

Jio, Airtel, Vi, BSNL দাম বাড়াল মোবাইল রিচার্জের, কোন প্ল্যানে কত পরিবর্তন?

দেশের টেলিকম সেক্টরে আবার বড়সড় পরিবর্তন। Jio, Airtel, Vodafone Idea (Vi) এবং BSNL—সব সংস্থাই তাদের…

April 28, 2026

LPG Booking Rules: ফের বদলাতে চলেছে গ্যাস বুকিংয়ের নিয়ম, না জানলে বিপদ!

ভোটের আবহের মধ্যেই নতুন করে চর্চায় রান্নার গ্যাসের নিয়ম। জানা যাচ্ছে, মে মাসের প্রথম দিন…

April 28, 2026

দিল্লি যেতে ভিড়ের চিন্তা শেষ! ডানকুনি-আনন্দ বিহার সামার স্পেশাল ট্রেন, সময়সূচি-রুট এক নজরে

গরম বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনে যাত্রীদের ভিড়ও বেড়েছে চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার…

April 28, 2026

কালবৈশাখীর দাপট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, ভোটের দিনে কেমন থাকবে আবহাওয়া?

গরমের দাপটের মাঝেই স্বস্তির খবর—রাজ্যে আসছে কালবৈশাখী। তবে এই স্বস্তির সঙ্গে থাকছে ঝড়, বৃষ্টি ও…

April 28, 2026

পুরনো পেনশন, ন্যূনতম বেতন ৫০ হাজার! শিক্ষকদের দাবিতে চাপে কেন্দ্র?

অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই বড় দাবি তুললেন সরকারি শিক্ষকরা। ন্যূনতম বেতন…

April 28, 2026