ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।
সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। এই গানটির নাম ‘রাজা জান মারে’। গানটি নেওয়া হয়েছে মোকামা 0 কিমি মুভি থেকে। এই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই গানে দুজনের কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই গানে দুজনের পরনেই রয়েছে কালো পোশাক। অভিনেত্রী আমরপালি দুবে পরে রয়েছেন একটি বেগুনি রঙের ট্রান্সপারেন্ট শাড়ি। অন্যদিকে নিরাহুয়ার পরনে একটি বেগুনি শার্ট। এই ভিডিওটি এখন ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি চ্যানেলে আপলোড হয়েছিল। এই গানটি প্রায় ২ কোটি ৭লাখ মানুষ দেখেছেন। অনেকেই এদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি অত্যন্ত পছন্দ করেছেন। দেখে নিন এই ভিডিও।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…