টেক বার্তা

লঞ্চ হল ভারতীয় গেম FAU-G, জানুন কিভাবে খেলবেন এই গেম

ভারতীয় গেমারদের জন্য নতুন সুখবর নিয়ে এলো Fau-G। প্রজাতন্ত্র দিবসের দিন ভারতে লঞ্চ হয়ে গেল এই নতুন ফৌজি গেম। আগে জানানো হয়েছিল, ভারতে তৈরি এই Fau-G গেম হতে চলেছে পাবজি মোবাইলের দেশীয় বিকল্প। যদিও কোম্পানির তরফ এ দাবি করা হয়েছিল এটি কোনোভাবেই পাবজি মোবাইলের থেকে অনুপ্রাণিত নয়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবারে ভারতে লঞ্চ হয়ে গেল nCore গেমসের ফিয়ারলেস এন্ড ইউনাইটেড গার্ডস।

নিজের টুইটার প্রোফাইলে Fau-G গেমের ভিডিও শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। এর মাধ্যমে গেম এর উদ্বোধন করে দিলেন তিনি। টুইটারে এই ভিডিও শেয়ার করে অক্ষয় কুমার ক্যাপশন লিখেছেন, দেশি পাবজি।

এই গেমটি কোনভাবেই পাবজি মোবাইলের অনুকরণ নয়। কোম্পানি জানিয়েছিল, তারা স্বতন্ত্রভাবে এই গেম মার্কেটে নিয়ে এসেছে। এখানে বেশিরভাগ গেম এপিসোড শুট করা হয়েছে লাদাখে। সেখানে মাল্টিপল প্লেয়ার মোডে আপনি খেলার সুযোগ পাবেন। হাতাহাতি লড়াই থেকে শুরু করে ছুরির লড়াই সব কিছু রয়েছে এই গেমে। তার সাথেও সমস্ত চেনা যাবতীয় যুদ্ধাস্ত্র ব্যবহারের ফিচার থাকছে এই গেমে।

4 মাস আগে থেকে, এই গেমের প্রমো লঞ্চ করা হয়েছিল। অভিনেতা অক্ষয় কুমার প্রথমবার এই গেমের লঞ্চের ব্যাপারে আমাদের সুখবর জানিয়েছিলেন। 24 ঘণ্টার মধ্যে লাখো গেম প্রেমী এই গেমে প্রী রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এই গেমের প্রী রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। জানানো হয়েছিল, দুই হাজার কুড়ি সালের শেষের দিকে এই নতুন গেম মার্কেটে আসতে চলেছে। কিন্তু, শেষমেষ সেটা করা হয়নি। কিন্তু গেম প্রস্তুতকারক সংস্থা জানিয়েছিল, 2021 সালের 26 শে জানুয়ারি তারিখে লঞ্চ হলো এই নতুন Fau-G গেম।

তবে জানিয়ে রাখি, যদি আপনার স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৮ এর উপরে না থাকে তাহলে কিন্তু এই গেম আপনি খেলতে পারবেন না। এছাড়াও আইফোন এবং আইপ্যাডে এখনো পর্যন্ত আপনারা এই গেম খেলতে পারবেন না। এখনো পর্যন্ত জানানো হয়নি কবে অ্যাপল অ্যাপ স্টোরে এই গেম আসতে চলেছে.

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026