টেক বার্তা

Dimensity 6080 প্রসেসর সহ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, জলের দরে বছরের সেরা ফোন লঞ্চ করল Lava

২০২২ সালে ফোনটির প্রোটোটাইপ লঞ্চ হলেও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে নিজেদের 5G স্মার্ট ফোন লঞ্চ করল লাভা। Samsung দ্বারা অনুপ্রাণিত ডিজাইন এবং Redmi-র মতো ব্যাক গ্লাস প্যানেল সহ Lava Storm 5G নামের এই স্মার্টফোনটি লঞ্চ করেছে সংস্থাটি। দামের প্রসঙ্গে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, লাভার নতুন এই স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে –

আজকের নিবন্ধের প্রথমেই যদি Lava Storm 5G নামের দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, সেক্ষেত্রে এই হ্যান্ডসেটের সামনের অংশে একটি 6.78-ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করেছে সংস্থাটি। আপনি জানলে অবাক হবেন, এই LCD প্যানেলটি 2460 x 1080 পিক্সেল, 396 PPI এবং 120Hz রিফ্রেশ রেট পর্যন্ত রেজোলিউশন দিতে সক্ষম। যা একটি শক্তিশালী ডিসপ্লের পরিচয় বহন করে।

পাশাপাশি, লাভার এই নতুন স্মার্টফোনটি MediaTek Dimensity 6080 চিপ দ্বারা চালিত হবে। যা Android 13 ভার্সন সমর্থন করে এবং Android 14 আপডেট সহ দুই বছরের নিরাপত্তা আপডেট পাবেন গ্রাহকরা। যদি শক্তিশালী এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, এটির পিছনে দুটি দরকারী ক্যামেরা রয়েছে। একটি 50MP প্রাথমিক সেন্সর এবং একটি 8MP আল্ট্রাওয়াইড ইউনিট৷ সামনে একটি 16MP মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে ফোনটিতে।

আমরা যদি Lava Storm 5G স্মার্টফোনের দামের কথা বলি, তবে 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ শক্তিশালী এই স্মার্টফোনটি লাভা ই-স্টোর বা অ্যামাজনে ১৩,৪৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। তবে আগামী ২৮শে ডিসেম্বর ৫০০ টাকা ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন ফোনটি।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026