বিনোদন

‘কাউকে ছাড়া হবে না’, রিয়া চক্রবর্তীর হয়ে ময়দানে নামলেন আইনজীবী সতীশ

NCB – র বিচারাধীনে ছিলেন রিয়া চক্রবর্তী। টানা ২৮ দিন জেল হাজতে সময় কাটান রিয়া, এরপর বাইকুল্লা জেল থেকে ছাড়া পান তিনি। ১ লক্ষ্য টাকা বন্ডে জামিন পান রিয়া এবং বাড়ি ফিরেই অন্য মূর্তি ধারন করলেন মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty) । নিজের মুখে নয়, আইনজীবীর মুখ দিয়েই হুঙ্কার ছাড়ছেন সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। এদিন মানশিন্ডে বলেন যে আমি আগেই বলেছিলাম রিয়া চক্রবর্তী একবার জামিন পেয়ে গেলে আমরা এদের বিরুদ্ধে লড়াই শুরু করব।

লড়াইয়ে নেমে গেছেন উকিল-মক্কেল। সুশান্তের মৃত্যুর জন্য যারা রিয়াকে কোণঠাসা করেছেন বা যারা রিয়াকেই দ্বায়ী করেছেন তাঁদের বিরুদ্ধে লড়াই শুরু করার হুঙ্কার দিলেন উকিল। যারা দু’মিনিটের খ্যাতির জন্য ইলেকট্রনিক মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছে তাঁদের মুখোমুখি হতে পিছপা হবেন না বলে জানিয়ে দিয়েছেন মক্কেল-উকিল উভয়েই।

রিয়ার আইনজীবী এদিন বিশেষ ভাবে উল্লেখ করেন রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানির কথা। যিনি মূলত বলেছিলেন যে ১৩ ই জুন রিয়া ও সুশান্তের দেখা হয়। কিন্তু সিবিআইয়ের জেরার মুখে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। বরং বয়ান বদলে দেন তিনি। অন্য কোনও প্রত্যক্ষদর্শী তাঁকে একথা বলেছিল বলে জানান তিনি। কিন্তু সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনও তথ্য দিতে অস্বীকার করেন তিনি। উল্লেখ্য, রিয়া সিবিআই-এর জেরায় জানিয়েছিলে‌ন যে ৮ ই জুন সুশান্তের সঙ্গে তাঁর খুব ঝামেলা হয় এবং সঙ্গে সঙ্গে তিনি তাঁর ফ্ল্যাট ছেড়ে চলে যান। আর তাঁদের দেখা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026