ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : প্রতিটি রান্নাঘরে অতি পরিচিত উৎকৃষ্ট মানের একটি মসলা এলাচ। রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে এলাচ ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে মাংস রান্না, স্যুপ তৈরি ও চা বানাতে এলাচ ব্যবহার করা হয়। এলাচে রয়েছে বিশেষ কিছু স্বাস্থ্য উপকারি গুন। জেনে নিন এলাচের কিছু বিশেষ ব্যবহার-
১: পেটের ব্যথা দূর করতে এলাচ উপশমকারী। এর জন্য এক গ্লাস উষ্ণ গরম জলে এক চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে পান করলে পেট ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
২: যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য এলাচ খুবই উপকারী। এলাচে থাকা প্রদাহরোধী উপাদান শ্বাসকার্যের প্রক্রিয়া ভালো রাখে।
৩: হেঁচকি সমস্যা প্রতিরোধে এলাচ সাহায্য করে। হঠাৎ হেঁচকি হলে কয়েকটি এলাচ মুখে নিয়ে চিবলে হেঁচকি বন্ধ হয়ে যায়।
৪: চুলের স্বাস্থ্য ভালো রাখতে এলাচ বেশি ভূমিকা রাখে। এর জন্য এলাচের চা বানিয়ে সেই চা দিয়ে মাথায় মেসেজ করলে চুল পড়ে যাওয়া ও খুশকির সমস্যা দূর হয় এবং চুল সুন্দর ও ঝলমলে হয়ে ওঠে।
৫: মুখের দুর্গন্ধ দূর করতে কয়েকটি এলাচ নিয়ে মুখে রাখুন। এতে মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা দূর হবে।
৬: এলাচের মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান যা ত্বকের সুরক্ষায় বেশ উপকারী। এলাচ ত্বকে বয়সের ছাপ পড়া থেকে সুরক্ষা প্রদান করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…