ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রোগ নিরাময়ে কার্যকরী ফল আনারস খুবই সুস্বাদু ও জনপ্রিয়। আনারসে থাকা এনজাইম ব্রমেলেইন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরী। এই উপাদান একত্রে বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। পুষ্টি বিশেষজ্ঞরা আনারসের গুনাগুন বিচার করে প্রতিদিন সকালে খালি পেটে আনারসের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কিভাবে তৈরি করবেন আনারসের জল? দেখে নিন-
আনারসের জল তৈরি করার জন্য আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এরপর একটি পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে জল সমেত আনারস খেয়ে নিন। এই পদ্ধতিতেই নিয়মিত খান আনারসের জল।
জেনে নিন আনারসের জল খাওয়ার কিছু উপকারিতা-
১: নিয়মিত আনারসের জল বা আনারস খেলে এটি লিভারের সুস্বাস্থ্য বজায় রাখে।
২: আনারসে থাকা পটাসিয়াম আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে শক্তি বৃদ্ধিতে উপকারী। এরজন্য নিয়মিত আনারসের জল খাওয়া প্রয়োজন।
৩: আনারসে থাকা ব্রোমেলিন শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে ও প্রদাহ জনিত ব্যথা নিরাময় করতে কাজ করে।
৪: আনারসে থাকা বেটা ক্যারোটিন রেটিনার সুস্বাস্থ্যে কার্যকর। এছাড়া এটি বয়স জনিত কারণে হওয়ার চোখের সমস্যাও দূর করে থাকে। এর পাশাপাশি এটি দাঁতের সুরক্ষায়ও কার্যকরী ভূমিকা পালন করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…