খেলা

IPL 2023: ধোনিকে দেখে শিখুন, ‘ডট বল’ খেলার কারণে কোহলি-ডুপ্লেসিসকে এক হাতে নিলেন ম্যাথু হেডেন

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মোহালিতে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শক্তিশালী পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএলের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। ফলে আইপিএলের পয়েন্টস টেবিলে যথেষ্ট উন্নতি ঘটেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। তবুও বিরাট কোহলিদের সফলতায় খুশি নন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ম্যাথু হেডেন। ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সে কথা স্পষ্ট জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

এদিন পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অন্যদিকে ওপেনিং জুটিতে ডুপ্লেসিস খেলেন ৮৪ রানের লম্বা ইনিংস। মূলত দুই তারকা ব্যাটসম্যানের লম্বা ইনিংসের সুবাদে পাঞ্জাবের বিপক্ষে জয় পায় ব্যাঙ্গালোর। তবে ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় বিরাট কোহলি এবং ডুপ্লেসিসের কার্যপ্রণালীর তীব্র সমালোচনা করেছেন ম্যাথু হেডেন।

তিনি ম্যাচের ১৪তম ওভারে ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, যদি লম্বা ইনিংস খেলাই আপনার লক্ষ্য হয়ে থাকে তবে আপনার ভুলের শাস্তি পাবে গোটা দল। যখন আপনি আইপিএলের মত টি-টোয়েন্টি লিগ খেলবেন, তখন আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে স্ট্রাইক রেট বাড়ানো এবং যতটা সম্ভব ডট বল কম খেলা। আপনাকে লম্বা শটের পাশাপাশি প্রতি বলে সিঙ্গেলস্ খোঁজার চেষ্টা করতে হবে। যত বল আপনি নষ্ট করবেন, আপনার দল ঠিক ততটাই পিছিয়ে পড়বে।’

আমরা আপনাদের জানিয়ে রাখি এটাই বিরাট কোহলির জন্য প্রথমবার নয়, ইতিপূর্বেও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা বিরাট কোহলির এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজেদের মতামত দিয়েছেন। যদি ম্যাচ প্রসঙ্গে বলি, তবে আপনাদের জানিয়ে রাখি টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন বিরাট কোহলিরা। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। ১৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৫০ রানে অল-আউট হয়ে যায় পাঞ্জাব।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026