জীবনযাপন

সুন্দরবনের রক্ষাকর্ত্রী দেবী বনবিবির পূজার নিয়ম কানুন জেনে নিন

শ্রেয়া চ্যাটার্জি – বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনকে রক্ষা করা একান্ত প্রয়োজন। গত আমফান ঘূর্ণিঝড়ে সুন্দরবন বিপর্যস্ত হয়েছে। সেখানের বিখ্যাত দেবী বনবিবি। সুন্দরবনের বাংলাদেশ ও ভারতীয় অংশ ও এর আশেপাশের এলাকার মধু আহরণকারী ও কাঠুরে জনগোষ্ঠী বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করেন। এ কথা প্রচলিত আছে, নিষ্ঠুর রাজা দক্ষিণরায় এক হিংস্র বাঘের ছদ্মবেশে মানুষের উপর হামলা করেন।

বনবিবি হিন্দুদের দ্বারা বনদুর্গা, বনচন্ডী, বনদেবী বনবিবি হিসেবে পূজিত। তিনি ভক্ত বৎসল, দয়াবতী, লাবণ্যময়ী। তার প্রধানত হিন্দু চিত্র গুলিতে তিনি হরিদ্রা, মুকুট এবং গলায় হার, বনফুলের মালা পরা পাওয়া যায়। তার এক হাতে লাঠি এক হাতে ত্রিশূল। তিনি তার মুসলিম অনুসারীদের দ্বারা ‘বনবিবি’ হিসেবে পূজিত হন এবং তাদের কাছে ‘পীরানী’ হিসেবে পরিচিত। তার মুসলিম চিত্রগুলোতে প্রধানত মুষ্টিমেয় মূর্তিগুলি টিকলির সাথে একটি টুপি পরেন, চুল বিনুনী করা। তিনি ঘাগড়া পাজামা এবং এক জোড়া জুতো পরেন। হিন্দু-মুসলমান উভয় ছবিতেই কোলে একটি ছেলে আছে, যার নাম দুখে। তার বাহন মুরগি।

প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝিতে মূল পুজো করা হয়। বর্ণ ব্রাহ্মণরা তার পৌরহিত্য করেন না। নিম্নশ্রেণির হিন্দুরা করেন। নিরামিষ নৈবেদ্য দেন হয়না। কখনো তার নামে জীবন্ত মুরগি ছেড়ে দেয় দুই হাজারেরও বেশি মণ্ডপ সাজানো হয় মনের ভেতরে ও বনসংলগ্ন এলাকায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026