ভারতীয়দের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্রেজ অনেকদিন আগে থাকতেই। ফ্যানেরা মোটামুটি তাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। তারকা ও তাদের পরিবারের সদস্যদের কাহিনী নজর এড়িয়ে যায় না নেট নাগরিকদের। ইন্টারনেট দুনিয়াতে সর্বদা চর্চায় থেকে যায় বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইতিকথা। এই বলি ইন্ড্রাস্ট্রিতে বেশ জনপ্রিয় বেশকিছু তারকা জুটি। তারমধ্যে বেশ কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এবার তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে এমনই এক ঘটনা সামনে এসেছে যা শুনে অবাক হয়ে যাবেন আপনিও।
২০২২ সালে আলিয়া ভাট, রণবীর কাপুরের সাথে বিয়ে করেন। তারপর থেকেই সব বিষয় নিয়ে চর্চায় থাকে এই জুটি। তাঁদের মিষ্টি প্রেমের রিল ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। তবে সম্প্রতি রণবীর কাপুরের কিছু ছবি ভাইরাল হচ্ছে যা নিয়ে চিন্তিত নেট নাগরিকরা। অনেকেই বলছেন যে আলিয়া ভাটকে ছেড়ে অন্য বলি সুন্দরীর প্রেমে পড়েছেন হয়তো রণবীর কাপুর। এই তথ্য কি আদেও সত্য না মনগড়া কাহিনী? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আসলে এখন শ্রদ্ধা কাপুরের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে রণবীর কাপুরের। তাঁরা একসাথে অনেক সময় কাটাচ্ছেন। অনেকেই এই দেখে বলছেন যে আলিয়াকে ছেড়ে রণবীর মনেহয় শ্রদ্ধার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আসলে শ্রদ্ধা কাপুরের সাথে ‘তু ঝুটি মে মাক্কার’ সিনেমায় কাজ করেছেন রণবীর। তাই তাদের মধ্যে কাজের সূত্রে ঘনিষ্ঠতা বেড়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…