রাজ্য

১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ঢালাও প্রতিশ্রুতি নিয়ে ইশতেহার প্রকাশ বামেদের

ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহার ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে। এবারে ইশতেহার প্রকাশ করে দিল এবারের নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট। বামফ্রন্ট তাদের ইশতেহারে জানিয়েছে, তারা যদি জয় লাভ করে তাহলে তারা ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে বিনামুল্যে দেবে। এছারাও ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই ইশতেহার প্রকাশ করলেন। তবে বামফ্রন্টের ইশতেহারে কোথাও সিঙ্গুরের নাম উল্লেখ করা হয়নি। তাদের ইশতেহারে জানানো হয়েছে জমি অধিগ্রহণের জন্য এবারের সহমত নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও বামেদের ইস্তেহারে জানানো হয়েছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিটি শ্রমিকের ন্যূনতম মজুরি হবে ২১,০০০ টাকা। ১০০ দিনের বদলে কাজ হবে ১৫০ দিনের । এছাড়াও প্রত্যেকটি শ্রমিকের জন্য ঘোষণা করা হয়েছে বামেদের ইশতেহারে ।

এছাড়াও সিএএ এবং এনআরসি চালুর প্রতিবাদ জানানো হয়েছে এই ইশতেহারে। এছাড়াও এক বছরের মধ্যে সমস্ত সরকারি এবং আধা সরকারি অফিসে নিয়োগ সম্পন্ন করার ঘোষণা করা হয়েছে। বেআইনি চিটফান্ডে গচ্ছিত টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হয়েছে বামেদের ইস্তেহারে।

গতবার বিধানসভা ভোটে জিতে আসার জন্য দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন রাজ্যের গরিব পরিবারদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। এবার কিছুটা সেই রাস্তায় হেঁটে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করল বামেরা । এরপরেও জানানো হয়েছে ২০০ ইউনি পর্যন্ত বিদ্যুৎ বিল ভর্তুকি দেওয়া হবে। তবে, এখন এটাই দেখার, এবারের এই ইশতাহার ভোটে কতটা প্রভাব ফেলতে চলেছে ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026