পলিটিক্স

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিক্ষোভ বামেদের, আটক বহু নেতাকর্মী

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামল বামফ্রন্ট। বামফ্রন্টের তরফ থেকে এদিন স্বাস্থ্য ভবন এবং কলকাতা কর্পোরেশনের কাছে ধরনা দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বিক্ষোভ প্রদর্শন চলে। সেই বিক্ষোভ থেকে বহু বাম নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। প্রথমে তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করেন। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঠিক তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন তারা।

তবে এই বিক্ষোভকারীদের বিরোধিতা করে পুলিশ। গেটের বাইরে তাদেরকে আটকে দেওয়া হয়। এই করোনা পরিস্থিতিতে কোনো জমায়েতের অনুমতি নেই। এরকম অবস্থা কেন তারা জমায়েত করেছে সেই নিয়ে জানতে চায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অবশেষে রমলা চক্রবর্তী, পলাশ দাস এবং সপ্তর্ষি দেব সহ আরো ১৫০ জন বামফ্রন্টের নেতা কর্মীকে আটক করে পুলিশ।

এই ঘটনার কিছুক্ষণ পরে আবার বামেদের আরো একটি দল সরাসরি কলকাতা পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। সেখানে, করপোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম কে ডেপুটেশন জমা দিতে চায় তারা। কিন্তু জমায়াতের অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে আটকে দেয়। পরে তারা গার্ড রেল ভেঙে দিয়ে কলকাতা পুরসভার গেট পর্যন্ত পৌঁছে যান।

এই বিক্ষোভের কর্মসূচীতে অন্তর্ভুক্ত ছিল ডিওয়াইএফআই, এসএফআই এবং বাম মহিলা মোর্চা। পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026