রাজ্য

কাটল জোটের জট, জানুন নির্বাচনে কে কটা আসনে লড়বে

একুশে বিধানসভা নির্বাচন একদম দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণোদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এদিকে বাম কংগ্রেস জোট তাদের জোটের জট সমাধান করতে ব্যস্ত। তবে দীর্ঘ টানাপোড়েন ও বিতর্কের পর অবশেষে চূড়ান্ত হয়েছে বাম-কংগ্রেস জোটের আসন রফা। এর ফলে বেশ স্বস্তিতে বাম শিবির। আসলে আসন রফা করার ক্ষেত্রে মূল সমস্যা হয়েছিল কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের মধ্যে। কংগ্রেস কোনোভাবেই তাদের আসন “ভাইজানের” জন্য ছাড়তে রাজি হয়নি। কংগ্রেসের সাথে আইএসএফ এর সম্পর্কে চিড় আরো বেড়ে ছিল ব্রিগেডের দিন থেকে। তবে দফায় দফায় বৈঠকে বামেদের মধ্যস্থতায় বর্তমানে রফা হয়েছে তাদের সংঘাতের।

বেশ কয়েকদিন ধরে বাম কংগ্রেস আইএসএফ জোট দফায় দফায় বৈঠক করছে তাদের আসনরফা চূড়ান্ত করার জন্য। নানা বিতর্ক ও সংঘাতের পর গতকাল রাত্রে জোট সূত্রে জানানো হয়েছে, বামেরা লড়বে ১৬৫ টি আসনে। যার মধ্যে সিপিএমের অধিকার ১৩০ আসন। এছাড়া বামেদের অপর শরিক দল ফরওয়ার্ড ব্লক লড়বে ১৫ আসনে। আরএসপি ও সিপিআইয়ের ভাগ্যে যথাক্রমে ১১ ও ৯ টি আসন। অন্যদিকে কংগ্রেস শিবির এবারের বিধানসভা নির্বাচনে ৯২ টি আসনে তাদের প্রার্থী দেবে। এছাড়া জোটের নতুনতম সংযোজন আইএসএফ পাচ্ছে ৩৭ টি আসন। যদিওবা আইএসএ প্রধান ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী ৪৫ টি আসনের দাবি করেছিল, তাও তাকে তা দেওয়া হয়নি। শেষ পর্যন্ত সিদ্দিকীর ঝুলিতে ৩৭ আসনই এসেছে।

তবে আজকে আসনরফা হলেও জোটের মধ্যে বিতর্ক পিছু ছাড়ছে না। আব্বাস সিদ্দিকী ৩৭ টা আসনের মধ্যে তিনটি আসন পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি তার ৩৭ টি আসনের মধ্যে যেকোন তিনটি আসন পরিবর্তন করে মালদহে অত্যন্ত একটি এবং উত্তরবঙ্গের দুটি জেলাতে একটি করে আসন চান। কিন্তু সেই জায়গাতে আসন ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে বাৎসরিক ফরওয়ার্ড ব্লকের সাথে পুরুলিয়া নিয়ে দ্বন্দ্ব হচ্ছে কংগ্রেসের মধ্যে। তবে আবারো কংগ্রেস ও আইএসএফ নেতারা বৈঠকে বসবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026