বিনোদন

মহানায়কের স্বত্ত্ব নিয়ে আইনি জটিলতা, বিতর্কের মুখে সৃজিত-অতনুর দুই ছবি

অনেক বছর হল মহানায়ক আর আমাদের মধ্যে নেই। মহানায়ক না থাকলেও আছে তাঁর শিল্পকর্ম। কিন্তু উত্তম কুমারের জীবন কে কেন্দ্র করে এবার আইনি জটে মহানায়ক এর পরিবার। এবার মহানায়ককে নিয়ে চরম দ্বন্দ উঠে এল টলিপাড়ায়। গোল বাঁধল মহানায়কের স্বত্ত্ব নিয়ে। আসলে উত্তমকুমারকে নিয়ে টলিউডে এইমুহূর্তে মুক্তি পাওয়ার কথা দুটি ছবির। একদিকে পরিচালক অতনু বসু তৈরি করছেন ‘অচেনা উত্তম’ এবং দ্বিতীয় ছবিটি বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবির নাম ‘অতি উত্তম’। আর এই দুই সিনেমা নিয়ে ঝগড়ার সূত্রপাত।

‘অচেনা উত্তম’-এ উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় দিতিপ্রিয়া রায়কে। গত বছর করোনা আবহেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক অতনু। প্রকাশ্যে এনেছিলেন ছবির কাস্টিং এর নামও। এদিকে চলতি বছরে উত্তমকুমারের জন্মদিনে সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উত্তমওকুমারের ওপর তাঁর পরবর্তী ছবি ‘অতি উত্তম’-এর পোস্টার । আর এতেই বাঁধলো গোল।

ইতিমধ্যে আইনি নোটিশ পৌছোলো মহানায়কের বাড়িতে, জানা গেছে আইনের সাহায্য নিয়েই পাল্টা জবাব দেবেন উত্তম কুমারের পরিবারের সদস্যরা। সূত্র থেকে জানা গিয়েছে, অচেনা উত্তমের প্রযোজনা সংস্থা অলকানন্দা আর্টসের সঙ্গে উত্তম কুমারের পরিবারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল যেখানে স্পষ্ট করে বলা হয়েছিল শুধুমাত্র তারা ছাড়া আর কেউ উত্তম কুমারের ব্যক্তিগত জিনিস ব্যবহার করতে পারবেন না। এমনকি উত্তম কুমারের ছবি ও নাম ব্যবহার করা যাবে না।

এমনকি এর জন্য বড় টাকার অংক উত্তমকুমারের পরিবার থেকে মহানায়ক এর জীবনের স্বত্ত্ব কিনেছে এই প্রযোজনা সংস্থা। অন্যদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিতে উত্তম কুমারের নাতির চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। এমনকি সৃজিতের এই ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে উত্তমকুমারের নিজের ছবি এবং রয়েছে নাম ও। এদিকে অলকানন্দা আর্টসের চুক্তিপত্রে নাকি এও লেখা হয়েছিল মহানায়কের পরিবারের কোনও সদস্য তাঁদের আসল পরিচয় নিয়ে কোনও ছবিতে অভিনয় করতে পারবেন না। যদি কেউ অভিনয় করেন তাহলে অলকানন্দা আর্টসের তরফ থেকে অনুমতি নিতে হবে। গোটা চুক্তিপত্রটি হয়েছিল মোটা টাকার বিনিময়ে।

সৃজিতের এই সিনেমাতে গৌরবের অভিনয় করা, মহানায়কের ছবি ব্যবহার করার বিষয় নিয়ে অলকানন্দা আর্টসের থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আইনি নোটিশও পাঠানো হয়েছে উত্তমকুমারের পরিবারকে এবং সৃজিত মুখোপাধ্যাযয়ের ছবির প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশন হাউজে।

এই বিষয়ে অবশ্য গৌরব এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উত্তম কুমারের জীবন নিয়ে কোনো ছবি বানাচ্ছেন না, এই ছবিতে শুধুমাত্র উত্তম কুমারের কয়েকটা ছবি ক্লিপিংস ব্যবহার করা হয়েছে মাত্র। আর সেই সব ছবির স্বত্ত্ব আর গৌরব চট্টোপাধ্যায়ের পরিবারের কাছে নেই। আর সিনেমা করার চুক্তি স্বাক্ষর হয়েছে অনেক আগে। গৌরব আরো জানান, মহানায়কের জীবনীর সত্য নিয়ে যদি টাকার কথা ওঠে তাহলে সেক্ষেত্রে তার মূল্য হওয়া উচিত কোটির ওপর। আর সেই টাকা তাদের দেওয়া হয় নি। তাই এই মুহূর্তে উত্তম কুমারের জীবনের সত্যতা নিয়ে নানান তর্ক-বিতর্ক হচ্ছে। এখন এটাই দেখার এই মামলার কি পরিণতি হয়। অবশ্য তা সময় বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026