খেলা

World Cup 2023: ‘নো ভিশন’…..বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ! বিরাট অভিযোগ আনলেন প্রাক্তনী

৪৮ বছরের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এমন দুর্ঘটনা ঘটলো প্রথমবার। বিশ্বকাপের মূল পর্বে জায়গা হলো না দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। শুনে অবাক হচ্ছেন? গত শনিবার সুপার-৬ রাউন্ডে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর স্বপ্ন ভঙ্গ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। যার পর থেকে সংবাদ শিরোনামে তীব্রভাবে সমালোচিত হচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটপ্রেমীদের দ্বারা তো বটেই, সাথে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারদের দ্বারাও সমালোচিত হচ্ছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা।

আসন্ন একদিনের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চরম পরিণতির জন্য অবশেষে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটাই ওয়েস্ট ইন্ডিজের স্থির অবনতি। গত ৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের জন্য বিশ্বকাপের মূল পর্বে স্থান পেল না ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজের এই পরিণতির জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের দিকে আঙ্গুল তোলা জেনে শুনে ভুল হবে। কারণ এই পরিণতির সূত্রপাত অনেক আগে থেকেই ঘটে গিয়েছিল।’

ইয়ান বিশপ আরও বলেন,’একটা সময় আমরা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ক্রিকেটকে শাসন করেছি। ৮০-৯০ সালের দিকে অপরাজেয় দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বর্তমানে আমাদের পরিকল্পনার অভাব এবং দুর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ক্রিকেটের সাথে সংযুক্ত না থাকার কারণে এই অবনতি ঘটেছে।’

তিনি তার বক্তব্যে আরও যোগ করেন,’ ৮০-র দশকে যেভাবে আমরা ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছিলাম তা হয়তো আর কখনো করতে পারবে না আমাদের ক্রিকেটাররা। আমি মনে করি অন্যান্য দলগুলি এখন দীর্ঘ ফরমেটের ক্রিকেটে বেশ ভালো ফলাফল করছে। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের স্বাদ গ্রহণ করতে গিয়ে সম্ভবত সঠিক রাস্তা হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রত্যাবর্তন করতে জানি আমরা। অবশ্যই খুব শীঘ্রই শক্তিশালী হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026