খেলা

Legends League 2022: মাঠেই হাতাহাতি মিচেল জনসন- ইউসুফ পাঠানের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জেন্টালম্যানের খেলা ক্রিকেটেও যে ভরপুর উত্তেজনার সৃষ্টি হয় তা দেখা গেল লিজেন্ডস লিগে। ২২ গজের মহারণে ছড়ালো উষ্ণতা। লিজেন্ডস লিগ ২০২২-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে, ইন্ডিয়া ক্যাপিটালস ২৩৭ রানের বিশাল লক্ষ্য অর্জন করে ভিলওয়ারা কিংসকে পরাজিত করে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ঘটেছে ক্রিকেটের ইতিহাসে অন্যতম লজ্জাজনক ঘটনা। ভিলওয়ারা কিংস যখন ব্যাট করছিল তখন মাঠের মধ্যে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনার সাক্ষী থেকেছে কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

এই ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ম্যাচের ১৯তম ওভারে বোলিং করতে এসে প্রথমে ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠানকে রাগান্বিত করেন। এরপরে মিচেল জনসন ইউসুফ পাঠানের সাথে তালগোল পাকিয়ে ফেলেন। পরবর্তীতে বিষয়টি সীমা ছাড়িয়ে যায় এবং হাতাহাতিও হয়। যা ক্রিকেটের সংজ্ঞাকে কলুষিত করেছে।

আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে মিচেল জনসন নিজের ব্যক্তিগত শেষ ওভারে বোলিং করতে এসে পাঠান ভ্রাতৃদ্বয়ের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অকারণে মিচেল জনসন ইউসুফ পাঠানকে অপ্রীতিকর কথা বলে বিড়ম্বনায় ফেলতে থাকেন। তখন অপর প্রান্তে ব্যাটিং করছিলেন ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠান। দেখতে না দেখতে মিচেল জনসন সীমা অতিক্রম করে ফেলেন। বিষয়টি ইউসুফ পাঠান সহ্য করতে না পেরে মিচেল জনসনের দেখে এগিয়ে যান, একপর্যায়ে হাতাহাতি শুরু হয় দুই কিংবদন্তি ক্রিকেটের মধ্যে।

ক্ষুব্ধ ইউসুফ পাঠান অতিরিক্ত উত্তপ্ত হয়ে মিচেল জনসনকে পেছনের দিকে ধাক্কা দেন। এরপর মিচেল জনসনও চুপ থাকেননি, তিনিও ইউসুফ পাঠানকে ধাক্কা দেন। তৎক্ষণাৎ ম্যাচ আম্পায়াররা ছুটে এসে ঘটনাটি বন্ধ করেন এবং দুই ক্রিকেটারকে নিজেদের জায়গায় ফিরে যেতে বলেন। ম্যাচের মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসনকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026