নিউজ

LIC-এর এই স্কিমে প্রতি মাসে 1800 টাকা বিনিয়োগ করুন, আপনি মেয়াদপূর্তিতে 8 লক্ষ টাকা রিটার্ন পাবেন

ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) দেশের প্রতিটি শ্রেণির মানুষের জন্য নতুন নতুন বীমা নীতি চালু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মহিলাদের বীমা কেনার ক্ষেত্রে পিছিয়ে থাকার কথা মাথায় রেখে এলআইসি তাদের জন্য একটি বিশেষ বীমা পলিসি চালু করেছে যার নাম এলআইসি আধার শিলা পলিসি। এই পলিসি ৮ থেকে ৫৫ বছর বয়সী সমস্ত মহিলার জন্য উপলব্ধ। এই পলিসি সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এই এলআইসি আধার শিলা পলিসিতে, যে কোনও মহিলা সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকার বীমা কিনতে পারবেন। LIC-এর এই স্কিমের অধীনে, আপনি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে আপনি সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এতে পলিসিধারীর মৃত্যুর পর পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। কেউ যদি দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত সঞ্চয়ের সুযোগ খুঁজছেন তাহলে এটি পারফেক্ট পলিসি বলা চলে।

ধরা যাক, ৩০ বছর বয়সী একজন মহিলা যদি প্রতিদিন ৫৮ টাকা সঞ্চয় করে, তাহলে সে ২০ বছরে মোট ৪,২৯,৩৯২ টাকা বিনিয়োগ করবে। আর মেয়াদপূর্তিতে সে ৭,৯৪,০০০ টাকা রিটার্ন পাবেন। আয়কর আইনের ধারা 80C-এর অধীনে ট্যাক্স সুবিধা পাওয়া যায় এই পলিসিতে। এই পলিসি মহিলাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ যারা তাদের এবং তাদের পরিবারের ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা চান। LIC-এর নিকটতম শাখায় যোগাযোগ করে আজই এই পলিসি সম্পর্কে আরও জানুন। এই পলিসি ছাড়াও, LIC মহিলাদের জন্য আরও অনেক বীমা পলিসি অফার করে। আপনার প্রয়োজন এবং বাজেট অনুসারে সেরা পলিসি বেছে নেওয়ার জন্য একজন LIC এজেন্টের সাথে পরামর্শ করুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026