ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র বিরাট ধাক্কা, মুনাফা প্রায় অর্ধেক, ব্যাপক পতন আয়ে

পাবলিক সেক্টর বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের ত্রৈমাসিক ফলাফল সম্প্রতি প্রকাশ করে দিয়েছে। এবারে এলআইসির দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ভালো না হওয়ায় কোম্পানির মুনাফা অনেকটা কমেছে। প্রকৃতপক্ষে, নেট লাভ প্রায় অর্ধেক হয়ে গেছে এলআইসির। এছাড়াও কোম্পানির আয় কমেছে অনেকটা। চলুন জেনে নেওয়া যাক এলআইসির তিন মাসের ফলাফল কেমন ছিল।

সরকারি খাতের বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেট মুনাফা চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। কোম্পানির মুনাফা এখন মাত্র ৮ হাজার কোটি টাকার নিচে নেমে গিয়েছে। সংস্থার দেওয়া তথ্যে বলা হয়েছে, এই কোম্পানির নেট মুনাফা ৫০ শতাংশ কমে এই মুহূর্তে হয়েছে ৭৯২৫ কোটি টাকা। গত আর্থিক বছরের একই সময়ে এই কোম্পানির নেট মুনাফা ছিল ১৫৯৫২ কোটি টাকা।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারতের অনেক মানুষ জীবন বীমা করে থাকেন। এখনকার দিনে ভারতে বেশ কিছু বীমা প্রকল্প এমন রয়েছে যেগুলি আপনার জন্য ব্যাপক লাভজনক প্রমাণিত হতে পারে। এলআইসির কাছে রয়েছে বেশ কিছু লাভজনক স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা। এমন পরিস্থিতিতে কোম্পানির মুনাফা যদি কমে যায় তাহলে এটা ভারতের সাধারণ মানুষের জন্য বেশ উদ্বেগ জনক হয়ে উঠতে পারে। এলআইসির নেট প্রিমিয়াম আয় অনেকটা কমে গিয়েছে। ফলে সব মিলিয়ে অনেকটাই ক্ষতির মুখে এলআইসি।

লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি শেয়ার বাজারে জানিয়েছে, চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে এই কোম্পানির নেট প্রিমিয়াম আয় ১,০৭,৩৯৭ কোটি টাকা ছিল। গত বছরের একই সময়ে এই কোম্পানির নেট প্রিমিয়াম আয় ছিল ১,৩২,৬৩১.৭২ কোটি টাকা। এর পাশাপাশি কোম্পানির মূল আয় অনেকটা কমেছে। কোম্পানির মোট আয় দ্বিতীয় ত্রৈমাসিকে কমে গিয়ে মাত্র ২,০১,৫৮৭ কোটি টাকা হয়েছে যা সেপ্টেম্বর ২০২২ কোয়ার্টারে ছিল ২,২২,২১৫ কোটি টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026