এলআইসি লঞ্চ করলো নতুন ক্রেডিট কার্ড, বীমা প্রিমিয়ামের উপরে থাকবে রিওয়ার্ড পয়েন্ট, বিনামূল্যে ৫ লাখ পর্যন্ত কভার

IDFC FIRST ব্যাংক, এলআইসি কার্ড এবং মাস্টার কার্ড যৌথভাবে শুরু করল একটি নতুন পরিষেবা। এই তিনটি কোম্পানি একসাথে মিলে একটি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্ডে আপনি একসাথে অনেকগুলি সুবিধা পেয়ে যাবেন। এলআইসি দেওয়ার তথ্য অনুসারে এই কার্ডের মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন আপনারা। আর পাশাপাশি এই কার্ড ধারক বিনামূল্যে ৫ লক্ষ টাকা দুর্ঘটনা জনিত বীমা পেয়ে যেতে পারেন। এছাড়াও কোন যোগদান এবং বার্ষিক ফি আপনাকে দিতে হবে না এই কার্ডের জন্য। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখা দরকার, অন্যান্য কার্ডের তুলনায় আপনার খরচ হবে কিছুটা কম। তবে হ্যাঁ, সুদ আপনাকে দিতে হবে আপনার এই জীবন বীমার জন্য। জানা যাচ্ছে প্রতি বছর ৯ শতাংশ থেকে এই সুদের হার শুরু হবে।

এলআইসি এই মুহূর্তে দুই ধরনের ক্রেডিট কার্ড চালু করেছে। এলআইসি ক্লাসিক এবং এলআইসি সিলেক্ট নামের দুই ধরনের ক্রেডিট কার্ড এখন এলআইসির কাছে রয়েছে। এই ক্রেডিট কার্ড সারা দেশের ২৭ কোটিরও বেশি পলিসি হোল্ডার ব্যবহার করে থাকেন। এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করার সুযোগ পেয়ে যাবেন আপনি যদি এই কার্ড ব্যবহার করেন। এছাড়াও ৫০ হাজার টাকা পর্যন্ত কার্ড হারিয়ে যাওয়ার জন্য কভার এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভার আপনি পাবেন।

এলআইসি ইন্সুরেন্স প্রিমিয়াম প্রদানসহ যে কোন অনলাইন কেনাকাটায় দারুন পুরস্কার আপনাদের জন্য থাকবে। এছাড়াও, ভারতের বড় বড় বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনের লাউঞ্জ এক্সেস করতে পারবেন আপনারা। ব্যক্তিগত দুর্ঘটনার মত বিভিন্ন সুরক্ষা কভার সরবরাহ করবে এই কার্ড। এছাড়াও কার্ড ধারীরা ১৩৯৯ টাকার চার্জে ১ শতাংশ সারচার্জ মুকুব করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026