প্রত্যেক বছর পাবেন ৫২ হাজার টাকা পেনশন, একবার জমা করতে হবে প্রিমিয়াম, জানুন এলআইসির পলিসি সম্পূর্ণ ডিটেইল

অধিকাংশ কর্মরত ব্যক্তি অবসর গ্রহণের পর তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। আসলে এখন বেশিরভাগ মানুষ অবসর গ্রহণের পরে পেনশন পান না, অথবা পেনশনের জন্য তাদেরকে অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে তাদের বের করে আনার জন্য এলআইসি একটি পেনশন পরিকল্পনা চালু করেছে যার নাম দেওয়া হয়েছে জীবন সরল পরিকল্পনা। এতে বিনিয়োগকারীদের প্রিমিয়ামের পরিমাণ বেছে নেওয়ার বিকল্প রয়েছে। ৪০ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারেন।

কর্মরত বেশিরভাগ মানুষ নিজেদের জন্য এমন বিকল্পের সন্ধানে থাকেন যাতে বিনিয়োগ করে তারা অবসর গ্রহণের পরে নিয়মিত আয়ের মত অর্থ পেতে পারেন। এলআইসি ওয়েবসাইট অনুসারে এলআইসি জীবন সরল পরিকল্পনা হলো একটি পলিসি ইন্সুরেন্স রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া IRDAI এর নির্দেশিকা অনুসারে ডিজাইন করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের একবার মাত্র টাকা জমা দিতে হবে।

এলআইসি জানিয়েছে যে এই প্ল্যান আপনি অফলাইনের পাশাপাশি এলআইসির ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন। এই পেনশন স্কিম আপনি যেকোনো একজনের জন্য কিনতে পারেন। এলআইসি সরল জীবন পরিকল্পনায় বিনিয়োগকারী ১২০০০ টাকা মাসিক পেনশন পেয়ে যাচ্ছেন। তবে বিনিয়োগকারীকে এককালীন প্রিমিয়াম দিতে হচ্ছে। তবে পলিসিধারি মাসিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক অথবা বার্ষিকের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন।

এই নতুন নীতি অনুসারে পলিসি কেনার পরে পেনশন শুরু হবে। যদি একজন ব্যক্তি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতি বছর ৫২ হাজার ৫০০ টাকা পেয়ে যাবেন। পলিসি ক্রেতাকে চিকিৎসার বিবরণসহ ঠিকানা প্রমাণ এবং কেওয়াইসি নথি প্রদান করতে হবে। এছাড়াও তার মেডিকেল টেস্ট করা হবে এলআইসির তরফ থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026