ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lic-র এই নতুন প্রকল্পে পান ১ কোটি টাকার বেনিফিট, জানুন সমস্ত সুবিধা

আপনি যদি নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা করেন তবে এলআইসি আপনার জন্য সবথেকে ভাল বিকল্প। সম্প্রতি এলআইসি ভারতের গ্রাহকদের জন্য এলআইসি জীবন শিরোমনি বীমা যোজনা নিয়ে এসেছে। এখানে আপনি ১ টাকায়ও অসাধারণ লাভ পাবেন। আসলে এলআইসি সমস্ত শ্রেণীর লোকদের মাথায় রেখে নীতি তৈরি করে। তাই এটিও এরকমই একটি প্রকল্প। বলতে গেলে, জীবন শিরোমণি প্ল্যান, এলআইসি-র একটি বিশেষ পলিসি, এটি একটি নিরাপদ সঞ্চয় প্রকল্প। এখানে আপনি যেমন বিনিয়োগের গ্যারান্টি পাচ্ছেন, তেমনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঋণ সহ সমস্ত রকমের সুবিধা।

আসলে, LIC-এর প্ল্যান (জীবন শিরোমণি প্ল্যন) হল একটি নন-লিঙ্কড প্ল্যান। এতে আপনি কমপক্ষে ১ কোটি টাকার নিশ্চিত গ্যারান্টি পাবেন। এলআইসি তার গ্রাহকদের তাদের জীবন সুরক্ষিত করার জন্য অনেক ভাল পলিসি অফার করে চলেছে। আর এই নতুন পলিসিটিও সেগুলির মধ্যে একটি।

LIC-এর জীবন শিরোমণি স্কিমটি ১৯ ডিসেম্বর ২০১৭-এ শুরু হয়েছিল। এটি একটি নন-লিঙ্কড, সীমিত প্রিমিয়াম পেমেন্ট মানি ব্যাক প্ল্যান। তবে এই বিকল্প কিন্তু বিনিয়োগ বাজারের ওপর পুরোপুরি ভাবে নির্ভরশীল। এই স্কিমটি বিশেষভাবে HNI (High Net Worth Individuals) – এর জন্য তৈরি করা হয়েছে। এই পরিকল্পনা গুরুতর অসুস্থতার সময়ে কভার প্রদান করে। এছাড়াও এতে ৩টি ঐচ্ছিক রাইডার আপনি পাবেন।

জীবন শিরোমণি প্ল্যান পলিসি ধারকের পরিবারকে পলিসির মেয়াদে মৃত্যুকালীন বেনিফিট এর আকারে আর্থিক সহায়তা প্রদান করে। জীবিত থাকা অবস্থায় পলিসিহোল্ডার একটি নির্দিষ্ট বেনিফিট পেতে পারেন। মৃত্যুর পরে তার পরিবার বেনিফিট পাবে। পাশাপশি, যদি পলিসি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে একটা মোটা টাকা দেওয়া হয় পরিবারকে। এছাড়াও এই প্রকল্পে ঋণের সুবিধাও আছে। অর্থাৎ বলতে গেলে LIC এর এই নতুন প্রকল্প আপনাকে দারুণভাবে কভার দিতে পারে সারা জীবনের জন্য।

Nirajana Nag

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026