ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lic Jeevan Utsav Scheme: LIC বয়স্কদের জন্য চালু করল একটি শক্তিশালী প্রকল্প, সারা জীবন পাবেন 1 লাখ টাকা পেনশন

দেশের সবথেকে বড় বীমা কোম্পানি এলআইসি সম্প্রতি একটি আকর্ষণীয় পলিসি চালু করেছে ভারতের সাধারণ মানুষদের জন্য। এই পলিসির নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন উৎসব প্ল্যান। এলআইসির এই প্লেনের বিশেষ বিষয়টি হলো সীমিত সময়ের জন্য এই প্রকল্পে প্রিমিয়াম পরিশোধ করার পর আপনি নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন। এই প্রকল্পে দশ শতাংশ আয়ের সুবিধা দিয়ে থাকে এলআইসি। এলআইসির এই জীবন উৎসব প্রকল্পের বিশেষত্ব হলো এর প্রিমিয়াম পরিষদের মেয়াদ পাঁচ বছর থেকে ১৬ বছরের মধ্যে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র সীমিত সময়ের জন্য পলিসি প্রিমিয়াম দিতে হবে। আপনার প্রিমিয়াম পেমেন্ট মেয়াদের উপর নির্ভর করে কয়েক বছর অপেক্ষা করার পর আপনি পলিসির সুবিধা পেতে শুরু করবেন।

এর পাশাপাশি ডেথ বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের সাথে। পলিসি মেয়াদে যদি কোন ব্যক্তি মারা যান তাহলে মূল বীমা করা অর্থের সাত গুণ বা বার্ষিক প্রিমিয়াম, যেটা বেশি হয় সেটাই দেওয়া হবে সেই ব্যক্তির পরিবারকে। তবে হ্যাঁ মোট প্রিমিয়াম এর পরিমাণ কিন্তু ১০৫% এর বেশি হবে না। অন্যদিকে যদি ব্যক্তি পলিসির মেয়াদ শেষ হয়ে যাবার পর বেঁচে থাকেন তবে প্রতিবছর নিয়মিত এবং ফ্লেক্সিভিত্তিতে মূল বিমার ১০ শতাংশ আয়ের সুবিধা দেওয়া হয়ে থাকে। এলআইসি জীবন উৎসব প্রকল্পে ন্যূনতম বিনিয়োগের নিশ্চিত পরিমাণ হবে পাঁচ লক্ষ টাকা।

ধরে নেওয়া যাক আপনি একজন ২৫ বছর বয়সী ব্যক্তি এবং ১০ লক্ষ টাকার বীমা করলেন আপনি এই প্রকল্পে। ১২ বছরের প্রিমিয়াম পেমেন্ট মেয়াদ সহ এলআইসি জীবন উৎসবের এই প্ল্যানে আপনি ৩৬ বছর মেয়াদপূর্তি পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন ( প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ১২ বছর )। পলিসি প্রথম বছরে আপনি ৯২৫৩৫ টাকা প্রিমিয়াম দিলেন। দ্বিতীয় বছর থেকে ১২ তম বছর পর্যন্ত প্রতি বছরে ৯০ হাজার ৫৪২ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিন। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ করার পর আপনাকে ৩৭ তম এবং ৩৮ তম বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আপনি ৩৯ তম বছর থেকে সুবিধা পেতে শুরু করবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026