ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র আজীবন পেনশন স্কিম, ৪০ বছর বয়স থেকে সুবিধা নিতে পারবেন, বার্ধক্য কাটবে মজা করে

বৃদ্ধ বয়সে আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার অনেক সমস্যা হবে। সেই কারণে বৃদ্ধ বয়সে জন্য সবাইকেই কিছু না কিছু টাকা সঞ্চয় করে রাখতেই হয়। এই কারণে চাকরি পাশাপাশি অবসর পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বৃদ্ধ বয়সে আপনার শরীর পরিশ্রম করার মত জায়গায় থাকে না এবং আপনি কোনভাবেই টাকা রোজগার করতে আর পারেন না। সেই কারণে যাতে আপনি বার্ধককে নিয়মিত আয় পেতে থাকেন তার জন্য ভারত সরকার বেশ কিছু নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। এর মধ্যেই অন্যতম একটি প্রকল্প হলো এলআইসি সরল পেনশন প্ল্যান।

আপনি যদি এই ধরনের পেনশন প্ল্যানে ইনভেস্ট করতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে সেরা সময়। আপনি এই প্রকল্পের মাধ্যমে আজীবন পেনশনের সুবিধা নিতে পারেন। সব থেকে বিশেষ বিষয়টি হলো এতে পেনশন পেতে হলে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না। প্রয়োজন পড়লে আপনি ৪০ বছর বয়স থেকেই পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই প্রকল্পের সমস্ত বৈশিষ্ট্য গুলি আপনাকে আগে জেনে নিতে হবে।

এলআইসি সরল পেনশন প্ল্যান হলো একটি বার্ষিক পরিকল্পনা যেখানে পলিসি নেওয়ার সাথে সাথেই আপনি পেনশন পেতে শুরু করবেন। এই প্রকল্পের অধীনে পলিসি কেনার সময় আপনাকে শুধুমাত্র একবার প্রিমিয়াম দিতে হবে। পলিসি হোল্ডার প্রিমিয়াম পেমেন্ট করার পরে পেনশন পেতে শুরু করবেন এবং একই পরিমাণ পেনশন আপনি সারা জীবন পেতেই থাকবেন। যদি পলিসি ক্রেতা কোনো কারণে মারা যান তাহলে তার জমানো টাকা তার মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে।

সরল পেনশন প্লান আপনি দুটি উপায়ে নিতে পারেন। প্রথমটি হলো একক জীবন পরিকল্পনা এবং দ্বিতীয়টি হল যৌথ জীবন পরিকল্পনা। যতদিন পর্যন্ত পলিসি হোল্ডার জীবনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনি পেনশন নিতে পারবেন, একক জীবন পলিসিতে। অন্যদিকে মৃত্যুর পরে তার জমাকৃত টাকার পরিমাণ মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে। অন্যদিকে যৌথ জীবন পরিকল্পনায় স্বামী স্ত্রী একসাথে অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি পলিসি হোল্ডার স্বামী হন তাহলে তিনি মারা যাবার পর স্ত্রী পেনশন পেতে থাকবেন যতদিন পর্যন্ত তিনি বেঁচে আছেন। দুজনের মৃত্যুর পর বাকি জমা করা টাকা মনোনীত ব্যক্তিকে ফেরত দিয়ে দেওয়া হবে।

সরল পেনশন যোজনার অধীনে আপনি ১০০০ টাকা মাসিক পেনশন নিতে পারেন। তবে এর কোন সর্বাধিক সীমা নেই। এই প্রকল্পের পেনশনের টাকা সম্পূর্ণরূপে আপনার বিনিয়োগের উপর নির্ভর করবে। আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর, ছ মাস অন্তর অথবা বছরে একবার পেনশন গ্রহণ করতে পারেন। এলআইসি ওয়েবসাইট অনুসারে আপনি যদি ৬০ বছর বয়সে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি বার্ষিক ৫৮,৯৫০ টাকা পেনশন পেয়ে যাবেন। অন্যদিকে যৌথ জীবন পরিকল্পনা গ্রহণ করলে বার্ষিক ৫৮,২৫০ টাকা পাবেন। অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনি এই পলিসি কিনতে পারেন। এলআইসির এই পরিকল্পনা গ্রহণ করলে আপনি ঋণের সুবিধা পাবেন। প্ল্যান কেনার ৬ মাস থেকেই আপনি ঋণের সুবিধা পেতে শুরু করবেন। আর যদি আপনি পলিসি সমর্পণ করতে চান তাহলে ছয় মাস পরে আপনি এই পলিসি সমর্পণ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026