ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোটি কোটি LIC গ্রাহকদের জন্য সুখবর, এখন সারাজীবনের জন্য অ্যাকাউন্টে টাকা আসবে, কোম্পানি একটি বিশেষ পরিকল্পনা চালু করেছে

সময়ে সময়ে ব্যবহারকারীদের জন্য নানা রকমের নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয় ভারতীয় জীবন বীমা সংস্থা LIC। এই কোম্পানিটি একটি সরকারি সংস্থা হওয়ার কারণে অনেকেই এই কোম্পানির বীমার উপরে পুরনো আস্থা রেখে থাকেন। যারা আজকের দিনে ভারতে বীমা গ্রহণ করেন, তারা সবার আগে LIC কেই গ্রহণ করেন। ভারতীয়দের প্রয়োজনকে মাথায় রেখে সবসময় LIC নানা রকমের পলিসি নিয়ে আসতেই থাকে। এগুলি হতে পারে কিছু পেনশন স্কিম অথবা আবার হতে পারে কিছু জীবন বীমা স্কিম। তবে হ্যাঁ, LIC ভারতের জন্য যে সমস্ত প্ল্যান গ্রহণ করে, সেগুলি সবসময়েই হয় সময়োপযোগী।

সম্প্রতি তারা আরো একটি স্কিম নিয়ে মার্কেটে হাজির হয়েছে যেখানে আপনারা আপনার অবসর বয়সের পরে পাবেন পেনশন। এই নতুন স্কিমের নাম দেওয়া হয়েছে LIC New Pension Plus (Plan No. 867)। গ্রাহকরা ৫ সেপ্টেম্বর ২০২২ থেকে এই প্ল্যানের সুবিধা নিতে পারছেন। এটি এক ধরনের অ-অংশগ্রহণকারী, ইউনিট লিঙ্কযুক্ত, ব্যক্তিগত পেনশন পরিকল্পনা। এই জাতীয় পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করে আপনি একটি বিশাল লাভ গ্রহণ করতে পারেন। এছাড়াও, আপনি একটি বার্ষিক প্ল্যান গ্রহণের মাধ্যমে এই জাতীয় প্ল্যানকে নিয়মিত আয়ের উৎস হিসাবেও রূপান্তর করতে পারেন অর্থাৎ এই প্ল্যানে আপনি প্রতিমাসে নিয়মিত আয়ও করতে পারেন।

ব্যবহারকারীরা এই প্ল্যানটি দুটি উপায়ে নিতে পারেন- সিঙ্গেল এবং রেগুলার প্রিমিয়াম। নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে আপনি এই পলিসি চালাতে পারেন। রেগুলার পেমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনাকে পুরো সময় পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। তার পাশাপাশি আপনি এই পুরো সময়টাও সিলেক্ট করতে পারেন। যতদিন পর্যন্ত আপনি চাইছেন সেই সময় পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারেন আপনার পলিসির সময়কাল। আপনাকে জানিয়ে রাখি, এই পলিসি আপনি গ্রহণ করতে পারেন অফলাইনে এজেন্টের মাধ্যমে। এছাড়াও আপনি অনলাইন মাধ্যমে এই পলিসি কিনতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026