লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) সকল সাধারণ মানুষের জন্যে একটি নতুন পলিসি নিয়ে এলো। এই পলিসিতে দুটি ডেথ বেনিফিট Level Sum Assured এবং Increasing Sum Assured এর মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবে পলিসি হোল্ডাররা। এলআইসির নতুন এই পলিসির নাম ‘জীবন অমর’। তবে নতুন এই পলিসিটি নিতে গেলে আপনাকে কেবলমাত্র এজেন্টদের মারফতই নিতে হবে। অনলাইনে এই পলিসিটি নেওয়ার সুবিধা এলআইসি দেয়নি।
এলআইসির তরফে জানানো হয়েছে, ১৮ থেকে ৬৫ বছরের যে কোনো সাধারণ মানুষই এই পলিসিটা নিতে পারবে। পলিসির মেয়াদ ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। কেউ পলিসি নিতে চাইলে তিনি ধূমপায়ী এবং নন-ধূমপায়ী বিভাগের মধ্যে বিকল্প বেছে নিতে পারবেন। ধূমপায়ীদের জন্য প্রিমিয়ামটি যারা ধূমপায়ী নন তাদের থেকে বেশি হবে।
আরও পড়ুন : এবার নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরও সহজ, বাড়িতে বসেই করুন এই কাজ, জানুন পদ্ধতি
এলআইসির এই নতুন পলিসিটিতে পুরুষ এবং মহিলা দুক্ষেত্রেই আলাদা আলাদা প্রিমিয়াম দিতে হবে। তবে প্রিমিয়াম দেওয়ার তিনটি সুবিধা থাকবে, অর্থাৎ তিনটি বিকল্পের মাধ্যমে আপনি প্রিমিয়াম জমা করতে পারবেন। সিঙ্গল প্রিমিয়াম, রেগুলার প্রিমিয়াম ও লিমিটেড প্রিমিয়াম এই তিনটি বিকল্পে প্রিমিয়াম জমা করা যাবে বলে জানিয়েছে এলআইসি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…