ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC premium Google Pay: গুগল পে ব্যবহার করে এইভাবে করুন এলআইসি প্রিমিয়াম ডিপোজিট, পেয়ে যান দুর্দান্ত অফার

আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রকল্প। এলআইসির বিভিন্ন জীবন বীমা প্রকল্পে বিনিয়োগ করলে খুব কম সময়ের মধ্যেই দারুন রিটার্ন পাওয়া যায়। সেই কারণে এখন এলআইসি বিভিন্ন পলিসি বেশ প্রায়োরিটির মধ্যে রয়েছে। তবে, অনেক সময় এমন হয় যে প্রিমিয়াম ডিপোজিট করা সকলের জন্য সহজ হয় না। কারোর কারোর ক্ষেত্রে প্রিমিয়াম ডিপোজিট করতে বেশ সমস্যা হয়। প্রিমিয়াম পেমেন্ট পদ্ধতিকে আরও সহজ করে তোলার জন্য এলআইসি তাদের গ্রাহকদের ইউপিআই ব্যবহার করার জন্য আগ্রহী করে তুলেছে। আপনি যদি ইউপিআই এর মাধ্যমে প্রিমিয়াম জমা করেন তাহলে এলআইসি তরফ থেকে আপনি বেশ কিছু অফার পেয়ে যান। এলআইসির ওয়েব সাইট অনুসারে, বিভিন্ন বীমা শ্রেণি অনুযায়ী এলআইসি বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি গুগল পে ব্যবহার করে প্রিমিয়াম জমা করবেন এবং পেয়ে যাবেন দুর্দান্ত কিছু অফার।

কিভাবে ব্যবহার করবেন গুগল পে?

১. গুগলের জনপ্রিয় ইউপিআই অ্যাপ্লিকেশন গুগল পে ব্যবহার করে যদি আপনি প্রিমিয়ামের পেমেন্ট করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে গুগল পে অ্যাপ্লিকেশনে লগইন করতে হবে এবং তারপর বিল পেমেন্ট সেকশনে যেতে হবে।

২. এরপর আপনাকে ফাইনান্স এবং ট্যাক্স সেকশনে গিয়ে ইনশিওরেন্স অপশনটি বেছে নিতে হবে।

৩. এরপর আপনার সামনে একটি লিস্ট চলে আসবে যেখানে আপনার কাছে বিভিন্ন অপশন দেওয়া হবে। সেখান থেকে আপনাকে এলআইসি বেছে নিতে হবে।

৪. এরপর আপনাকে নিজের এলআইসি পলিসি এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। এই লিংক করানোর জন্য আপনার পলিসি নম্বর, ইমেইল এড্রেস এবং অন্যান্য তথ্য আপনাকে দিতে হবে।

৫. একাউন্ট লিংক হয়ে যাবার পরে আপনি এলআইসি প্রিমিয়াম জমা করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন রশিদ।

এই জিনিসগুলি মনে রাখবেন

১. যদি আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ডিউ ডেটের ৩০ দিন আগে পেমেন্ট করতে হবে।

২. যদি আপনার পলিসির সঙ্গে অটোমেটিক ইলেকট্রনিক ডেবিট যুক্ত করা থাকে তাহলে আপনি এই অপশন ব্যবহার করবেন না কারণ যদি দুই দিক থেকে পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু শেষমেষ আপনার সমস্যা বাড়বে।

Nirajana Nag

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026