ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC নিয়ে এল এই দুর্দান্ত প্ল্যান, প্রতিমাসে ১২ হাজার টাকা করে পেনশন

এলআইসি হল দেশের সবথেকে বড় জীবন বীমা সংস্থা। তারা ভারতের মানুষের কথা চিন্তা করে প্রতি বছর কিছু নতুন নতুন পলিসি নিয়ে আসে। এবছর ভারতের সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হয়েছে একটি আজীবন পেনশন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে সরল পেনশন যোজনা। একসঙ্গে থক টাকা দিয়ে আপনি এই পলিসিতে বিনিয়োগ শুরু করতে পারেন। ৪০ বছর বয়স থেকে এই পলিসিতে বিনিয়োগ শুরু করা যায়। এটা হল আদতে একটা ইমিডিয়েট এনওয়েটি প্ল্যান এবং এখানে আপনি একমাস থেকে ১২ মাসের ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারবেন। ৪০ বছর বয়সে যদি আপনি পেনশন গ্রহণ করতে চান তাহলে এই পলিসি আপনার জন্য সবথেকে ভালো পলিসি হতে চলেছে।

৪০ থেকে ৮০ বছর বয়সের যে কোন ব্যক্তি এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এই পলিসি নেওয়ার সময় আপনাকে একবার প্রিমিয়াম দিলেই হবে। বাকি পুরো সময়টা আপনি পেনশন পেতে থাকবেন। পলিসি হোল্ডার এই পলিসি নেওয়ার পর থেকেই পেনশন পাওয়ার জন্য যোগ্য হতে পারবেন। স্কিম চলাকালীন যদি কোন কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে পুরো জমা টাকা নমিনিকে ফেরত দেওয়া হবে। পলিসি কেনার ছয় মাস পর থেকে যেকোনো সময় আপনি এই পলিসি স্যারেন্ডার করতে পারবেন বলেও জানা গিয়েছে।

এলআইসি সরল পেনশন যোজনা প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা রাখা হয়নি। তবে যদি আপনাকে বিনিয়োগ করতে হয় তাহলে আপনাকে নূন্যতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে হবে। একসঙ্গে কিন্তু আপনাকে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে যদি আপনাকে এক হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পেতে হয়। তবে এক্ষেত্রে কিন্তু বয়সটা একটা বড় ফ্যাক্টর। যদি আপনার বয়স ৪২ বছর হয় তাহলে আপনি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে এই পলিসির মাধ্যমে ১২৩৮৮ টাকা করে পেনশন পেতে পারেন। জয়েন্ট প্রকল্প চালু করার একটা সুবিধা রয়েছে এই পলিসিতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026