ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Saral Pension Scheme: LIC সরল পেনশন স্কিমে আপনি কী সুবিধা পাবেন, জেনে নিন

যদি আপনি একটি নিরাপদ এবং নিশ্চিত পেনশন পেতে একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন বিকল্প। আজ আমরা আপনাকে এল আই সির একটি দুর্দান্ত প্রকল্পের ব্যাপারে বলতে চলেছি যার নাম এলআইসি সরল পেনশন যোজনা। এখনকার দিনে এলআইসির অনেকগুলি প্ল্যান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরকম একটি প্ল্যান হলো এলআইসি সরল পেনশন যোজনা। দেশের অনেক মানুষ এলআইসিকে একটা নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে দেখে থাকেন। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষজন অন্য কোন প্রকল্পে বিনিয়োগ না করে এলআইসির বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাটাকে অগ্রাধিকার হিসেবে রাখেন।

এলআইসি তাদের বিনিয়োগকারীদের চাহিদার কথা মাথায় রেখে অনেকগুলি প্রকল্প চালিয়ে থাকে। আজ আমরা আপনাকে এলআইসির এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত বলতে চলেছি যেখানে আপনি বিনিয়োগ করে বড় সুবিধা পেতে পারেন। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এলআইসি সরল পেনশন প্ল্যান হলো একটি নন লিঙ্ক একক প্রিমিয়াম ব্যক্তিগত প্ল্যান যেখানে আপনি বিনিয়োগ করলে এক বছরের জন্য আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এই সরল পেনশন প্রকল্পে আপনাকে একসাথে একটা মোটা টাকা বিনিয়োগ করতে হবে এবং এর পরে আপনি পেনশন পেতে শুরু করবেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি এক মুঠো প্রিমিয়াম জমা করবেন এবং তারপর সেই পরিমাণের ভিত্তিতে আপনি প্রতি মাসে পেনশন পাবেন। সারা জীবন আপনি পেনশনের পরিমাণ পেতেই থাকবেন। আপনি এলআইসি পলিসিটি সূচনার ছয় মাস পরে যে কোন সময় সমর্পণ করতে পারেন।

এই প্রকল্প সেই সমস্ত লোকেদের জন্য যাতে নূন্যতম বয়স ৪০ বছর এবং তারাই এলআইসি সরল পেনশন প্রকল্পে বিনিয়োগ করে সর্বোচ্চ লাভ পেতে পারেন। অন্যদিকে এই প্রকল্পের সর্বোচ্চ বিনিয়োগের উর্ধ্বসীমা হলো ৮০ বছর। এই প্রকল্পের অধীনে আপনি মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ বার্ষিক ভিত্তিতে পেনশনের সুবিধা পেয়ে যাবেন। ধরা যাক আপনার বয়স ৪২ বছর এবং আপনি ৩০ লক্ষ টাকার একটি বার্ষিক মূল্য হিসেবে পেনশন স্কিম কিনেছেন। এমন পরিস্থিতিতে এই প্রকল্পের অধীনে আপনি প্রতি মাসে ১২৩৮৮ টাকা করে পেনশন পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026