ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫.৫০ লক্ষ টাকা জমা করে প্রতিবছর পান ৫০ হাজার টাকা পেনশন তাও আবার সারা জীবন

এলআইসি সম্প্রতি ভারতের মানুষদের জন্য এমন একটি পরিকল্পনা নিয়ে এসেছে যেখানে আপনি টাকা জমা দেওয়ার পরে আপনি মানসিক শান্তি পাবেন। এতে একটা মোটা টাকা বিনিয়োগ করলে আপনি বার্ধক্যের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। এই কোম্পানি এই নীতির নাম দিয়েছে জীবন শান্তি প্রকল্প। একবার অর্থ বিনিয়োগ করলে আপনি বাকি জীবন শান্তিতে বসবাস করতে পারবেন এই প্রকল্পের দৌলতে। এই প্রকল্পের নীতি অনুসারে যারা ৫.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করবেন তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন।

পেনশনের জন্য এই বিশেষভাবে তৈরি এলআইসির এই বিশেষ প্রাণের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো শুধুমাত্র একবার এই প্রকল্পে টাকা জমা করতে হবে এবং তারপর অবসর নেওয়ার পরে আপনি আজীবন পেনশন পেতে থাকবেন। এলআইসির এই নতুন জীবন শান্তি পরিকল্পনার প্ল্যান নম্বর হলো 858। এই প্ল্যান গ্রহণ করলেই আপনি পেয়ে যাবেন দারুণ সুদের সুবিধা। তার পাশাপাশি এই প্রকল্পে কিছু সাধারণ শর্তাবলী রয়েছে যা আপনাকে জেনে নিতে হবে আগে থেকে।

কোন কারনে যদি চাকরিতে আপনি অকাল অবসর গ্রহণ করেন, সেই সময়েই এলআইসির এই প্রকল্পটি আপনাকে সাহায্য করবে। আপনার যদি কোন কারণে চাকরি চলে যায় এবং আপনার আয়ের উৎস একেবারে শেষ হয়ে যায় সেই সময় আপনি এলআইসির এই প্রকল্পের থেকে টাকা তুলতে পারবেন। এটি একটি বিলম্বিত বার্ষিক পরিকল্পনা যা নেওয়ার সময় আপনি পেনশনের পরিমাণ আগে থেকে ঠিক করতে পারেন। অন্তত এক বছরের নিয়মিত বিরতির পর আপনি প্রতি মাসে পেনশন পেতে শুরু করবেন।

এই পরিকল্পনার সব থেকে বড় বৈশিষ্ট্যটা হল এটি একটি একক প্রিমিয়াম যেখানে আপনাকে একবারই অর্থ বিনিয়োগ করতে হবে। ১ থেকে ১২ বছর পর আপনি পেনশন পাওয়ার বিকল্প গ্রহণ করতে পারেন। আপনি বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক পেনশনের বিকল্প গ্রহণ করতে পারেন। যদি আপনি এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন তাহলে ৬.৮১ শতাংশ থেকে সর্বাধিক ১৪.৬২ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। এই প্রকল্পে আপনি যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে ১১০০০ টাকা করে পেনশন পেয়ে যাবেন। ৩০ থেকে ৭৯ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি এই প্ল্যান আপনি যেকোনো সময়ে সমর্পণ করতে পারেন। এই প্রকল্পে বি নিয়োগের কোন সর্বোচ্চ সীমা নেই এবং পলিসি ধারে যদি মারা যান তাহলে তার একাউন্টে জমা করা টাকা এবং কিছু অতিরিক্ত পরিমাণ নমিনিকে ফেরত দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026