LIC-এর এই স্কিমে মহিলারা দ্বিগুণ টাকা পাবেন, ছোট সঞ্চয়ীরা লক্ষ লক্ষ লাভবান হবেন

ভারতীয় জীবন বীমা নিগম লিমিটেড এখন ভারতের সাধারণ মানুষের জন্য নতুন নতুন বিভিন্ন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে যার মাধ্যমে ভারতের সাধারণ মানুষ নিজেদের ধনী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছেন। এলআইসি স্কিমগুলিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা অর্জনের জন্য এখনকার দিনে ভারতের অনেকেই আগ্রহী। বিশেষ করে মহিলারা এবং বৃদ্ধ মানুষেরা এই ধরনের প্রকল্পে বিনিয়োগ করতে বেশি আগ্রহী থাকেন। মহিলাদের জন্য এলআইসি সম্প্রতি নিয়ে এসেছে একটি নতুন প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে মহিলারা খুব সহজেই ভালো টাকা রিটার্ন পেয়ে থাকেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এলআইসি আধার শিলা প্রকল্প।

এলআইসি আধার শিলা স্কিমটি বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি, যা তাদের দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং আর্থিক সুরক্ষার জন্য একটি আকর্ষণীয় বিকল্প। এই স্কিমটি একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত জীবন বীমা পরিকল্পনা, যেখানে বিনিয়োগকারী মেয়াদপূর্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পান। পলিসিধারক যদি মেয়াদ শেষ হওয়ার আগেই মারা যান, তবে তাদের পরিবার আর্থিক সহায়তা লাভ করে।

এই স্কিমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:

বীমা পরিমাণ: ন্যূনতম ৭৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা।

পরিপক্কতার বয়স: সর্বোচ্চ ৭০ বছর।

প্রিমিয়াম প্রদানের বিকল্প: মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক।

বিনিয়োগকারীদের যোগ্যতা:

প্রথমত মহিলার বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, UIDAI দ্বারা জারি করা আধার কার্ড থাকতে হবে। এছাড়াও, সেই মহিলাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে (কোনও চিকিৎসা পরীক্ষা ছাড়াই)।

এই স্কিমের কিছু সুবিধা:

এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো, বাজারের ঝুঁকি এই প্রকল্পে একেবারেই নেই। এছাড়াও, এই প্ল্যান দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য উপযুক্ত। এই প্ল্যান আপনাকে আর্থিক নিরাপত্তা প্রদান করে। এছাড়াও, আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা ও তার সাথেই কর সুবিধা প্রদান কর থাকে এই স্কিমটি। এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করার জন্য, আপনার নিজস্ব আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি সহনশীলতার বিষয়টি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। আরও তথ্যের জন্য, আপনার নিকটতম এলআইসি শাখায় যোগাযোগ করুন। এই স্কিমটি মহিলাদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প যারা তাদের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চান।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026