বলিউড

গায়ের রং নিয়ে কটাক্ষ! পরবর্তীকালে বলিউডকে আশীষ বিদ্যার্থী এনে দিয়েছিলেন জাতীয় পুরস্কার

বাংলা, হিন্দি এবং দক্ষিণী ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে বহু দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন আশীষ বিদ্যার্থী। বাংলার দর্শকদের কাছে তিনি অন্যতম জনপ্রিয় একজন ভিলেন। কিন্তু বলিউডে তিনি কেমন ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি যতটা তিনি দক্ষিণী ছবিতে এবং বাংলা ছবিতে করতে পেরেছেন। তাই, মাঝেমধ্যেই তাকে শোনা যায় এ বিষয়টি নিয়ে একটু আক্ষেপ করতে। কিন্তু এহেন আশীষ বিদ্যার্থী কিন্তু বলিউডকে দিয়েছিলেন একটি জাতীয় পুরস্কার।

আসিস এর জন্ম ১৯৬৫ সালে দিল্লির করোলবাগে। সেখানে একটি ভাড়া বাড়ির ছোট ঘরে তার ছোটবেলার দিনগুলো কাটে। আশীষ বিদ্যার্থীর বাবা দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। প্রথমে আশীষ বিদ্যার্থী সংগীত নাটক একাডেমি আর্কাইভে বেশ কয়েকদিন কাজ করেন। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই কিছুটা হলেও তার ছোটবেলাটা নিঃসঙ্গতার সাথে কেটেছে। তবে, ছোট থেকেই তার পড়াশোনায় কেমন একটা মন বসছে না, অভিনয় তার কাছে সব।

কলেজে উঠে তাকে অভিনয় নেশা চেপে বসল। শৈশবের নিঃসঙ্গতা দূর হয়েছিল, তিনি ছিলেন একজন ইতিহাসের ছাত্র। তারপরে কলেজ জীবনের বিশেষ বন্ধু মনোজ বাজপেয়ী এবং বিশাল ভরদ্বাজের সঙ্গে দেখা হয়। এরপর ১৯৮৬ সানি নেশনাল স্কুল অফ ড্রামা তে ভর্তি হয়েছিলেন। প্রথমে থিয়েটারের শখ ছিল, কিন্তু তারপরে এখানে পড়াশোনা করতে করতে সিনেমার প্রতি তার একটা ঝোঁক আসে। তার পাশাপাশি উপার্জন তো করতেই হবে, তাই তিনি ১৯৯২ সালে কাজের খোঁজ করার জন্য মুম্বাই চলে এলেন।

মুম্বাই এসে তাকে কাজের জন্য দরজায় দরজায় ঘুরতে হতো। তাকে তার গায়ের রং এর জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছিল। কিন্তু, তারপর তিনি দক্ষিণের ছবিতে প্রথমে কাজ করা শুরু করেন। ১৯৮৬ সালে কন্নড় ছবি আনন্দে অভিনয় করেছিলেন আশীষ বিদ্যার্থী। তারপরে কালসন্ধ্যা ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন তিনি। তারপরে ১৯৪২ এ লাভ স্টোরি ছবিতে আশুতোষ এর ভূমিকায় অভিনয় করেছিলেন আশীষ বিদ্যার্থী। তারপর তিনি সরদার ছবিতে অভিনয় করেছিলেন।

তারপরে গোবিন্দ নিহালানির ছবি দ্রোহকাল এ অভিনয় করে তিনি দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৯৯৪ সালে এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। মহেশ ভাটের ছবি নাজায়েজ এ অভিনয় করে তিনি বাণিজ্যিক ছবিতে নিজের জায়গা পাকা করে নিলেন। খলনায়ক হিসেবে তাকে অনেকেই চিনতে শুরু করলো। কিন্তু বলিউডে কাজ করেও তার আর্থিক সমস্যায় তেমন কিছু সমাধান হয়নি। বলিউড তাকে সেভাবে সহযোগিতা করতে পারেনি। তাকে তখনও ভাড়া বাড়িতে কাজ করতে হত। কিন্তু দক্ষিণের ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি বেশ ভালো নাম করে নিয়েছিলেন।তারপর মুম্বাইতে একটি বাড়ি কেনার সুযোগ পেয়েছিলেন তিনি। ১৯৯৫ থেকে ২০১৫ পর্যন্ত দক্ষিণের ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবি করেছেন আশীষ বিদ্যার্থী। কিন্তু দক্ষিণের ছবিতে চলে যাওয়ার কারণে বলিউডে তেমনভাবে আর ফিরে আসতে পারেননি তিনি।

নতুন করে এই অভিনেতা এখন ওটিটি প্লাটফর্মে অভিনয় শুরু করেছেন। অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশ্রীকে বিয়ে করেছেন তিনি। তারপরেই বাংলা ছবিতে কাজ করা শুরু। বহু বাংলা ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। তার অভিনয় অনেকেই পছন্দ করেন। কিন্তু বাস্তব জীবনে তিনি একজন মোটিভেশনাল স্পিকার। আশীষ বিদ্যার্থী বহু জায়গায় নিজের মোটিভেশনাল স্পিকিং এবং নিজের কথা বলার ধরণ এর মাধ্যমে মানুষের মন জয় করেছেন। শুধুমাত্র একজন দক্ষ অভিনেতা নয়, একজন সুবক্তা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026