নিউজ

নতুন গ্যাস কানেকশনের সাথে ৫০ লক্ষ টাকার জীবন বিমা

গৃহস্থ বাড়িতে রান্না মানেই গ্যাস। সহজ ও সুবিধাজনকও বটে। কিন্তু জানেন কি এই গ্যাসের কানেকশন করা কালীন গ্রাহক একটি বিমা পায়। এটি সমস্ত ক্রেতাদের জন্য প্রযোজ্য। কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনা যেমন উজ্জ্বলা যোজনা সহ একাধিক সুবিধাতে দরিদ্র মানুষজনও গ্যাস পান। কিন্তু সেই গ্যাস ব্যবহার করলেও কিছু সুবিধার কথা জানেন না ক্রেতারা। এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য ৫০ লক্ষ টাকা জীবন বিমা থাকে। সেটি ক্রেতা গ্যাসের কানেকশন করার সময়ই করতে পারেন এই বিমা। কিন্তু এই বিমা সম্বন্ধে গ্যাসের কোম্পানি বা গ্যাস ডিলারও ক্রেতাকে কিছুই জানায় না। সর্বোপরি এই বিষয়টি ক্রেতাদের কাছে অজানাই থেকে যায়।

গ্যাস কোম্পানিগুলির বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিলিন্ডারের কারণে যে কোনও ধরনের প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষতি হলে তা বিশাল এই অংকের বিমার জন্যে আবেদন করা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই বড়সড় দুর্ঘটনার পরেই এই বিষয়ে গ্রাহকদের কাছে কোনও তথ্য না থাকায় এই বিমার জন্যে কোনও আবেদন করা হয় না। কোনও বিপদ ঘটলে, স্থানীয় গ্যাসের ডিলার প্রথমে সংশ্লিষ্ট গ্যাস এবং ওয়েল সংস্থাকে সেই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানায়। পাশাপাশি বিমা সংস্থাকেও তা জানানো হয়। বিশাল এই অংকের ক্লেম পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা পাওয়ার জন্যে স্থানীয় গ্যাসের ডিলারই সমস্ত রকম সাহায্য করে।

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে SSC

যেসব ফর্ম বিমার জন্য পূরণ করতে হবে সেজন্যে ডিলারই সবরকম সাহায্য করে। ইন্ডেন এবং এইচপি গ্যাসের সমস্ত নথিভুক্ত গ্রাহক স্থানীয় অফিসিয়াল গ্যাসের দোকান থেকে নতুন গ্যাসের কানেকশন নিলেই এই বিমার সুবিধা পাওয়া যায়। এইভাবেই মেলে ইনসুরেন্স ক্লেম। ক্লেম পাওয়ার পরই পুলিশের কাছে এফআইআর করতে হবে এবং সেই কপিও রাখতে হবে। এরপর পোস্টমর্টেম সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেই গ্যাস অফিসে। তারফলে মিলতে পারে ৫০ লক্ষ টাকা পর্যন্ত এই বিমা। তবে অনেকসময় গ্রাহকেরা ISI ছাপ দেখে গ্যাস সিলিন্ডার নেননা যারফলে কোনো ক্ষতি হলে তারা বিমার মত সুবিধা থেকে বঞ্চিত হন।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026