ভাইরাল & ভিডিও

Viral: ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বিরাট জলহস্তীকে জব্দ সিংহের, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমান যুগে ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। প্রায় সকলের কাছেই এখন মোবাইল ফোন দেখা যায়। প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ এখন গোটা দুনিয়াতে জনপ্রিয়। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। অনেকেই বিভিন্ন নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। আসলে ছোট থেকে প্রতিভা থাকলেও তা প্রদর্শন করার মঞ্চ পায় না অনেকেই। তবে সোশ্যাল মিডিয়া এখন মুশকিল আসান করেছে।

নাচ গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে বিভিন্ন পশু পাখির অদ্ভুত কার্যকলাপ হাস্যকর ঘটনার ভিডিও ভাইরাল হয়ে থাকে। কখনও দেখা যায় বাঁদরছানার অদ্ভুত কীর্তি, তো কখনও দেখা যায় টিয়া পাখির কথা বলার প্রতিভা। তবে মাঝে মাঝে কিছু পশুর হাড়হিম করা ভিডিও আমাদের সামনে আসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে বাধ্য হবে আপনার।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি বিরাট জলহস্তীর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে শিকার করছে বনের রাজা। সিংহটি চোখের পলকে দৌড়ে এসে ওই জলহস্তির ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পরমুহুর্তেই তাকে জব্দ করে মাটিতে শুইয়ে দেয়। বিরাট শক্তিশালী জলহস্তী সিংহের পরাক্রমের সামনে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যে হার মেনে যায়। এই দুর্ধর্ষ লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ব্যাপক জনপ্রিয় হয়ে যায়।

ভাইরাল ভিডিওটি আর্থ রিল নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়। ভিডিওটিতে বর্তমানে ২ হাজারের বেশি লাইক আছে। অনেকেই কমেন্ট করে সিংহের পরাক্রমের তারিফ করেছে। আবার অনেকে কমেন্ট করে ওই জলহস্তীর মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে পৌঁছে গিয়েছে এই দুধর্ষ ভাইরাল ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026