খেলা

Lionel Messi: মাত্র ৭৯ সেকেন্ডে গোল! ক্যারিয়ারের দ্রুততম গোল করলেন লিওনেল মেসি

যত বয়স বাড়ছে ততই বাড়ছে ক্ষিপ্রতা। এ যেন এক অন্য গ্রহের ফুটবলার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ক্যারিয়ারের সর্বাপেক্ষা দ্রুততম গোল করে এদিন ফুটবলপ্রেমীদের অবাক করে দিলেন তিনি। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আলাদা ছন্দে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনও পর্যন্ত মেসিরা সর্বমোট তিনটি দলের বিপক্ষে মাঠে নেমেছে। যেখানে ১১ গোল করার পাশাপাশি একটিও গোল হজম করেনি সদ্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র আর্জেন্টিনাতে নয়, পুরো পৃথিবী জুড়ে লিওনেল মেসির ভক্ত রয়েছে অগণিত। সম্প্রতি চায়না সফরে এসেছেন বাঁ-পায়ের জাদুকর। সেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল লিওনেল মেসি মাঠে নামেন তার তরুণ দল নিয়ে। চীনের মাটিতে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে একপ্রকার উড়িয়ে দিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। আর উক্ত ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন লিওনেল মেসি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব বিখ্যাত এই ফুটবলার অগণিত গোল করলেও গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের সর্বাপেক্ষা দ্রুততম গোলটি করেছেন তিনি। ম্যাচ শুরু হওয়ার পর মাত্র ৭৯ সেকেন্ডে একাধিক প্লেয়ারকে বিট করে গোল করেন লিওনেল মেসি। ফলে ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে ১-০ ব্যবধানে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হার্মান পেজ্জেয়া। ফলে হাজার হাজার সমর্থককে সাক্ষী রেখে ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে চীনের মাটিতে অনন্য রেকর্ড গড়লো লিওনেল মেসির আর্জেন্টিনা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026