আর মাত্র একদিন। দিন গড়ালেই শুরু হবে নতুন মাস। এই ১ লা সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে দেশে। তিনদিন পর থেকে নতুন মাস শুরু হওয়ার পর পরই এই সমস্ত নতুন নিয়ম প্রযোজ্য হবে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে এক্সপ্রেসওয়ে টোল বা সম্পত্তির দামের হিসাবে বদলে যাবে। সাথে সাথে বদলাবে আরও অন্যান্য জিনিসও। যেমন ১ লা সেপ্টেম্বর এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হবে। এবার তাতে দাম বাড়তেও পারে বা কমতেও পারে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১০৭২ টাকা এবং ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯৫ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে গত কয়েক মাস ধরে প্রত্যেকটি ব্যাংক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার বার্তা দিচ্ছে। আগামী ১ লা সেপ্টেম্বর থেকে সেই সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে যারা কেওয়াইসি সম্পন্ন করেছেন। বাকিদের ব্যাংক একাউন্ট বন্ধ করে দেয়া হবে এবং তারা আর লেনদেন করতে পারবেন না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে জানিয়ে দেয়া হয়েছে কেওয়াইসি আপডেট করার শেষ সময় ৩১ আগস্ট। কেওয়াইসি আপডেট না করা থাকলে ১ লা সেপ্টেম্বর থেকে সমস্যায় পড়তে পারেন পিএনবি গ্রাহকরা। এছাড়াও কৃষকদের জন্য ই-কেওয়াইসি করার সময়সীমা সেই ৩১ আগস্ট। কৃষকদের ই-কেওয়াইসি করা না থাকলে তারা প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নীতির যোজনা বাবদ দ্বাদশ কিস্তির ২০০০ টাকা পাবেন না।
অন্যদিকে ১ লা সেপ্টেম্বর থেকে দিল্লি যেতে যমুনা এক্সপ্রেসওয়েতে আপনাকে আরও বেশি পরিমাণ টোল ট্যাক্স দিতে হবে। ছোট যানবাহনে প্রতি কিলোমিটার ১০ পয়সা বেশি টোল ট্যাক্স দিতে হবে এবং ট্রাকের মতো বড় বাণিজ্যিক বাহনে প্রতি কিলোমিটারে অতিরিক্ত ৫২ পয়সা টোল দিতে হবে। এছাড়া, সেপ্টেম্বর মাসের শুরু থেকে সাধারণ বিমার নিয়ম পরিবর্তন হচ্ছে। বীমা এজেন্ট ৩০ থেকে ৩৫ শতাংশ কমিশনের পরিবর্তে ২০ শতাংশ কমিশন পাবেন এবার থেকে। তাই জনগণের প্রিমিয়াম কমবে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…