ভাইরাল & ভিডিও

Viral: বিরাট হাতির থেকে দুধ পান করছে এক খুদে কন্যা, মুহূর্তে ভিডিও ভাইরাল

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে এক বিশাল জন্তুর সাথে ছোট্ট মেয়ের মিষ্টি সম্পর্ক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি ছোট্ট মেয়ে, বিশাল হাতির থেকে দুধ পান করছে। শুনে অবাক লাগলেও এটা সত্যি! ভিডিওটি দেখলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। জানা গিয়েছে, ওই ছোট্ট মেয়েটি আসামের গোলাঘাট জেলায় বসবাস করে। তাঁর নাম হরষিতা বোরা। তাঁদের পরিবারের সাথেই থাকে বিরাট হাতিটি। প্রায় সময় হাতিটির সাথে উঠোনে খেলা করে মেয়েটি। ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছে ওই মেয়েটি হাতির শুঁড় ধরে ঝুলে খেলা করছে এবং তার থেকে দুধপান করছে। সাধারণত, গরু বা ছাগলের থেকে দুধ পান করা দেখা গেলেও, হাতির থেকে দুধপান করা বেশ বিরল দৃশ্য বলা যেতে পারে।

ভাইরাল ভিডিওতে মূল আকর্ষণ হয়ে উঠেছে ওই হাতির কার্যকলাপ। মেয়েটি যখন তার দুধ খেতে চায়, সে খুশি হয়ে এগিয়ে গিয়ে দুধ খাওয়ার সুযোগ করে দেয়। এই মিষ্টি মুহূর্ত ছোট্ট মেয়েটির পরিবার দেখতে পেলে তা ক্যামেরাবন্দি করে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পোস্ট করার সাথে সাথে ভিডিওটি মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভিডিও দেখে ওই ছোট্ট মেয়ে এবং হাতির আন্তরিক সম্পর্ক সমন্ধে ব্যাপক প্রশংসা করেছেন।

ছোট্ট মেয়েটি ওই হাতিটিকে বিনু বলে ডাকে। হাতিটিও ওই ছোট্ট মেয়েটির সাথে খেলা করতে খুব পছন্দ করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই তা চোখের পলকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। অগুনতি মানুষ ওই ভিডিওটি দেখেছেন এবং সকলেই প্রায় লাইক দিয়েছেন ভিডিওতে। কেউ কেউ কমেন্ট করে ওই মেয়ে এবং হাতির শিশুসুলভ সরল মনের প্রশংসা করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026