এক পাদ্রী ও এক খুদের মজার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। সাদা গাউন, সাদা মাস্ক পরা এক বাচ্চা মেয়ে গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে ‘হাই ফাইভ’ করে। ব্যপারটি হয়েছে কি, যেই না ফাদার আশীর্বাদের জন্য হাত তুলেছেন, ওমনি বাচ্চাটি মজার ছলে ফাদারের হাতে ‘হাই ফাইভ’ দিয়ে দেয়। এদিকে মেয়ের কীর্তি দেখে মা ততক্ষণে লজ্জায় অস্থির। গির্জার গাম্ভীর্য ফাদারের মুখ থেকে এক লহমায় ভ্যানিস হয়ে যায়। মুখ চেপে হালকা করে ফাদারও হেসে ফেলেন। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আমেরিকার জনপ্রিয় প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান (Rex Chapman)। গির্জার নাম তিনি উল্লেখ করেননি তিনি, তবে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “ফাদার আশীর্বাদ করার জন্য হাত বাড়াতেই মেয়েটি নিষ্পাপভাবে তাঁর হাতে হাই-ফাইভ করে দিয়েছে।” দেখুন সেই ভিডিও………………………………………
বাচ্চাদের মন এমনিতেই নিষ্পাপ হয়। ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তাঁদের কোন ধারণা থাকে না। বাচ্চারা একমাত্র খেলাধুলো ও আনন্দ বোঝে, এর বাইরে সমস্ত জগত তাঁর কাছে অপরিচিত এবং আশ্চর্যের। তাই যেইমাত্র পাদ্রী আশীর্বাদের জন্য হাত তুলেছেন ওমনি বাচ্চাটি মজার ছলে ‘হাই ফাইভ’ করে। এই ব্যপারটি সাধারণত আমরা বন্ধুদের সঙ্গে মজার ছলে করি। বাচ্ছাটিও মজাই করে পাদ্রীর সঙ্গে। এদিকে পাদ্রীও এই বাচ্চাকে দেখে সিরিয়াসনেসের মাঝে একটু হেসে নেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেটি ২২ লাখেরও বেশি দর্শক দেখেছেন। লাইক পড়েছে ২৮,৯০০। রি-টুইট হয়েছে ৬,৩০০ বার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…