ভাইরাল & ভিডিও

‘ছোটি আলিয়া’, গাঙ্গুবাই কাথিয়াওয়াদির সংলাপ বলে নেটমাধ্যমে তুমুল ভাইরাল, রইল ভিডিও

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াদি’। আগামী ২৫’শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। অনেকদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। এই মুহূর্তে আলিয়া ভাটের ছোট ছোট কিছু টুকরো সংলাপের ভিডিও নেটমাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং হয়ে ভাইরাল হয়েছে। সম্প্রতি সেই সংলাপের সাথে ঠোঁট মিলিয়ে ভাইরাল হয়েছে একটি ছোট্ট মেয়ে, যা দেখার পর থেকেই সে হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার ‘ছোটি আলিয়া’।

এই বাচ্চা মেয়েটির নাম কিরণ খান্না। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি তার মা শিবানী জে খান্না নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। প্রায়ই নানা ধরনের ট্রেন্ডিং সংলাপ কিংবা গানের সাথে ভিডিও বানাতে দেখা যায় তাকে। নেটমাধ্যমে বেশ পরিচিত কিরণ খান্না। গাঙ্গুবাই অর্থাৎ আলিয়া ভাটকে রীতিমতো হুবহু নকল করেছে এই বাচ্চা মেয়েটি। তার মুখের ভাব ভঙ্গি এবং সাজ পোশাক দেখে রীতিমত অবাক নেটিজেনরাও। সকলেই তাকে ছোটি আলিয়া বলে সম্বোধন করছেন। তার এই ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল নেটিজেনদের মাঝে। সকলেই এই বাচ্চা মেয়েটির প্রতিভার প্রশংসা করেছেন। তাকে দেখে এইটুকু স্পষ্ট যে এই ধরনের ভিডিও বানাতে সে অভ্যস্ত। তার মায়ের ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে।

Photo

কিরণের মা এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে মেনশন করে লিখেছেন, “এই ভিডিওটি আপনাকে উৎসর্গ করলাম। আশাকরি ভিডিওটি আপনার ভালো লাগবে। আপনার সাথে দেখা করা এবং আপনার সাথে কাজ করা স্বপ্নের মত। অনেক শুভেচ্ছা রইল আপনার আসন্ন ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াদি’র জন্য। এই ভিডিওতে কিরণের অভিনয় আপনার নিশ্চয়ই পছন্দ হবে।” অবশ্য এই ভিডিওয় কোন প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী আলিয়া ভাট। তবে নিঃসন্দেহে বলা চলে এই মুহূর্তে নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে ছোটি আলিয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026