ভাইরাল & ভিডিও

অজগরকে খেলনা ভেবে পিঠে চড়ে বসলো ২ বছরের বাচ্চা মেয়ে, ভয়ঙ্কর ভিডিও ভাইরাল ইন্টারনেট (Viral)

আজকাল প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। যেখানে কেউ নাচের মাধ্যমে ভাইরাল হচ্ছে আবার কেউ অভিনয়ের মাধ্যমে। তবে সোশ্যাল মিডিয়ায় বন্যপ্রাণীদের জন্য আলাদা একটা স্থানের সৃষ্টি হয়েছে। কারণ, হিংস্র প্রাণীদের ভিডিও ইন্টারনেটে আপলোড হওয়া মাত্রই অন্যান্য ভিডিও-র তুলনায় তা চোখের পলকে ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনরা অবাক হয়েছেন সাথে শিওরিত হয়েছেন।

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়া জগত ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখার পর থেকে রাতের ঘুম উড়ে গেছে অনেকেরই। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ২ বছরের চেয়ে কম বয়স্ক একটি বাচ্চা বিশাল এক অজগরের সাথে খেলছে। আসলে ওই বাচ্চা মেয়েটি অজগরকে খেলনা ভেবে অত্যন্ত আনন্দের সাথে খেলা করছে। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ওই বাচ্চা মেয়েটি কখনো অজগরের পিঠে চড়ে বসছে আবার কখনো তার গায়ের উপর শুয়ে পড়ছে। এমনকি অজগরের গায়ে জোরে জোরে চড় মারছে ওই বাচ্চা মেয়েটি।

আমরা আপনাদের বলে রাখি, অজগর হলো সর্প জগতের রাক্ষস। বড় বড় প্রাণীকে গিলে খেতে কয়েক মিনিট সময় লাগে একটি অজগরের জন্য। বিশেষ করে তার আয়ত্তের মধ্যে এসে গেলে প্রাণে বেঁচে ফেরা একরকম অসম্ভব। ঠিক তেমন একটি হিংস্র প্রাণীর সাথে ছোট্ট বাচ্চা মেয়ের এই ভিডিওটি দেখে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, earth.reel নামের ইনস্টাগ্রাম চ্যানেলে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটিতে অজগরের সাথে ছোট্ট বাচ্চা মেয়ের সময় কাটানোর মুহূর্ত দেখে অনেকেই মেয়েটির সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, কখনোই অজগরের মত হিংস্র প্রাণীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয়। নতুবা যে কোন মুহূর্তে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026