ভাইরাল & ভিডিও

স্কুল ড্রেসে বাবা মায়ের আত্মত্যাগ নিয়ে ভোজপুরি ভাষায় গান গাইল ছোট্ট কন্যা, চোখে জল নেটিজেনদের

বর্তমান যুগে আমাদের প্রত্যেকের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি ছাড়া এই ডিজিটাল জামানায় দিন কাটানো প্রায় অসম্ভব বলা যেতে পারে। ইন্টারনেট পরিষেবা গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। সেই উন্নতির ধারা বজায় রেখে বর্তমান যুগে বিনোদন এবং খবরের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও ইত্যাদির ব্যবহার কমিয়ে সবকিছুর পরিপূরক হয়ে উঠেছে স্মার্টফোনের পর্দার কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। এই সোশ্যাল মিডিয়াতে মাঝেমাঝেই ভাইরাল হয় হরেকরকমের ভিডিও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ইমোশনাল করে তুলেছে গোটা নেটদুনিয়াকে।

পার্থিব জীবন থাকাকালীন কোনো মানুষ ভগবানের দেখা পান না। কিন্তু এই জগতে নিঃস্বার্থ ভাবে কেউ যদি আপনার পাশে দাঁড়িয়ে থাকে, তিনি হলেন বাবা-মা। তাই তো কথায় আছে, ভগবানের স্বরূপ হয় এই পার্থিব জগতে সবার বাবা-মা থাকে। তবে বর্তমান প্রজন্মের একাংশ বাবা-মায়ের মাহাত্ম্যকে ভুলে গিয়ে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো কাজ করে বসে। তবে সবাই যে এমন, তা বলা ঠিক হবে না। বাবা মায়ের প্রতি ভালোবাসার নিদারুণ উদাহরণ দিয়েছেন অনেকেই। তবে সম্প্রতি উত্তরপ্রদেশের একটি ছোট্ট মেয়ে ভোজপুরি ভাষায় গান করে মা বাবার প্রতি ভালোবাসা ব্যক্ত করেছে যা মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

উত্তরপ্রদেশের ওই ছোট্ট মেয়েটি স্কুলে দাঁড়িয়ে সকল পড়ুয়াদের সামনে নিজের মা-বাবার জন্য প্রান ঢেলে গান গেয়েছে। ভোজপুরি ভাষায় তাঁর অসম্ভব সুন্দরী গান মন ছুঁয়ে গেছে সকলের। ছোট্ট মেয়েটির অপূর্ব গানের গলা এবং সেইসাথে গানের প্রতিটি কথার গভীর অন্তর্নিহিত অর্থ মনে লেগেছে সকল নেটিজেনের। গানের মাধ্যমে মেয়েটি তুলে ধরেছেন কিভাবে মা-বাবা তাদের সন্তানদের সুন্দর জীবন দিতে ত্যাগ স্বীকার করে নেন। বাবা-মায়ের আত্মত্যাগের কাহিনী গানের মাধ্যমে শুনে চোখে জল এসেছে নেটিজেনদেরও।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আইএস অফিসার অবনীশ শরণ। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, ওই ছোট্ট মেয়েটি উত্তরপ্রদেশের ভাতওয়ালিয়া গ্রামের একটি স্কুলে পড়াশোনা করে। তাঁর বাবা মায়ের আত্মত্যাগের কথা তুলে ধরে ভোজপুরি ভাষায় সুরেলা কন্ঠের গান পছন্দ হয়েছে গোটা দেশবাসীর। ভিডিওটিতে ইতিমধ্যেই ৯ হাজারের কাছাকাছি লাইক পড়েছে এবং অগুনতি মানুষ ভিডিওটিকে শেয়ার করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026