ভাইরাল & ভিডিও

Viral: ‘কাঁচা বাদাম’ গানের সাথে নাচ খুদে স্কুল পড়ুয়ার, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় অন্যতম ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’। এই গানের তালে মেতে উঠেছেন গোটা বিশ্ববাসী। গতবছর থেকেই বীরভূমের ভুবন বাদ্যকর রীতিমতো হিট বিশ্বের মানুষের কাছে। তার গানের তালে তাল মিলিয়েছেন তারকা থেকে সাধারণ। নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই এই গানের তালে নাচতে দেখা যায় একাধিক নেটিজেনকে। তবে সম্প্রতি এই গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে এক একরত্তিকে। বর্তমানে সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে।

সম্প্রতি নেটমাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে এক স্কুলের একরত্তিকে স্কুল ড্রেসেই ভাইরাল গান কাঁচা বাদামের সাথে নাচতে দেখা গিয়েছে। ভিডিওতে বাচ্চাটিকে গানের সিগনেচার স্টেপ নিখুঁতভাবে করতে দেখা গিয়েছে। এই খুদের নাচ দেখার পর থেকেই নেটিজেনদের বেশিরভাগের মত, এখনো পর্যন্ত এই ভিডিওটিই সেরা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বাচ্চাটির নাচের ভিডিও পৌঁছে গিয়েছে লাখো নেটনাগরিকদের কাছে।

আইএএস অফিসার অবনীশ শরণ এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সবথেকে মিষ্টি ‘কাঁচা বাদাম’। এছাড়াও এই ভিডিওটি শেয়ার করেছেন গুজরাটের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর নেহা কাণ্ঠারিয়া। ভিডিওটি যে বেশ নজর কেড়েছে নেটিজেনদের, তা এতক্ষণে স্পষ্ট হয়েছে সকলের কাছেই।

‘কাঁচা বাদাম’ গানটি শোনেননি এমন মানুষ এই মুহূর্তে খুঁজে পাওয়া কঠিন। শোনা গিয়েছে, একটি সঙ্গীত সংস্থার সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও রাজনৈতিক জামায়েতে তার ডাক পড়ে মাঝে মাঝেই। কয়েকমাস আগে কলকাতার এক পাঁচতারা হোটেলে পারফর্ম করেছেন ভুবনবাবু। সেখানে তিনিই ছিলেন মধ্যমণি।

আর সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, তার গান দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রায় সকলেই তার গানের তালে মেতে উঠেছেন। এটি তার ভীষণ ভালো লাগছে। বর্তমানে ধীরে ধীরে শিল্পী তকমা পেতে শুরু করেছেন বীরভূমের ভুবন বাদ্যকর। বম্বে থেকেও নাকি ডাক এসেছে তার। রেকর্ডিং করতেও পৌঁছে গিয়েছেন সেখানে। এ ছাড়াও একাধিক জায়গা থেকে ডাক পড়ছে ভুবনবাবুর। তবে এই জনপ্রিয়তা কতদিন তিনি ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026