বিনোদন

Yuvaan Chakraborty: আবীরের জন্মদিনে কোলে উঠে আদর খেতে ব্যস্ত ছোট্ট ইউভান, রইলো ভিডিও

ইউভান চক্রবর্তী! বয়স মাত্র ১বছর! মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল, মিষ্টি হাসি দিয়ে সকলের মনে রাজ করছে এই একরত্তি। ধীরে ধীরে বড় হয়ে উঠছে রাজশ্রীর একরত্তি। যদিও এই খুদের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী নেটদুনিয়া। সেই একদিনের ছেলের জন্মের পর প্রথম ভিডিও রাজ যখন হাসপাতাল থেকে শেয়ার করেছিলেন, তখনই সকলের মন কেড়ে নিয়েছিল। ইউভানের বসতে শেখা, দাঁড়ানো, প্রথম বাবা ডাক আম খাওয়া, প্রথম ঘোরা থেকে শুরু করে প্রথম জন্মদিন, রাজ-শুভশ্রী নানা ছোটবড় মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সকল অনুরাগীদের সঙ্গে। আর সকলে তা তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। 

এবার এই একরত্তিকে দেখা গেল আরও টলিউডের বং ক্রাশের কোলে। হ্যাঁ অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে ইউভানকে দেখা গেল তাঁর কোলে। আবীর কোলে নিয়ে একরত্তি ইউভানকে আদর করছিলেন। আর এই আদরে যোগ দিয়েছিলেন তাঁর স্ত্রী-ও। এদিন ইউভানের পরনে ছিল আকাশী রঙের জিনস ও সাদা কুর্তা। আবীর পরেছিলেন নীল রঙের ডেনিম ও নীল টি-শার্ট। তাঁর স্ত্রীর পরনেও ছিল নীল শাড়ি। ইউভানকে কাছে পেয়ে আবীর ও তাঁর স্ত্রী দুজনেই খুব খুশি। রাজ এই সুন্দর একটি দৃশ্যের একটি ইন্সটাগ্রাম রিল বানিয়ে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘বার্থডে বেবি’-এর সঙ্গে তাঁর বেবি।

রাজের শেয়ার ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজের আরবানার বাড়িতে এসেছেন আবীর ও তাঁর স্ত্রী। টলিউডের মোস্ট চর্চিত স্টারকিড ইউভানকে কোলে নিয়ে আদর করছেন। একরত্তিকে সময় আবীরের স্ত্রীর হাতের বালায় ঢুকে গিয়েছিল ইউভানের আঙুল। ইউভান ব্যথা পাবে বলে আবীর তাকে কোল থেকে নামিয়ে দিতেই সে হাঁটতে হাঁটতে ছুট লাগাল মা শুভশ্রীর কাছে। শুভশ্রী বুঝতে পারলেন ছেলের মনের কথা। ছোট্ট ইউভান আবীরকে সেভাবে চিনতে পারেনি। কিছুক্ষণ তাঁর সাথে মেশার পর অভিনেতাকে চিনতে পেরে তাঁর সঙ্গে খেলতে শুরু করেছে সে। সঙ্গে যোগ দিয়েছে জিলাটোও। সব মিলিয়ে ইউভানের সঙ্গে আবীর মামার সাথে বন্ডিং বেশ ভালোই জমেছে। ইউভানের এই নতুন ভিডিয়োটি নেটিজেনদের বেশ ভালো লেগেছে। একজন নেটিজেন বলছেন, শুভশ্রী অন্য মায়েদের মতোই ইউভানকে নাচ দেখাতে বলছেন। সেলিব্রিটি হলেও প্রকৃতপক্ষে, মা তো মা-ই হন। তাঁর এই কথায় অনেকেই সম্মতি জানিয়েছেন। অনুগামীরা আবীর আর ইউভান দুজনকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026