আজ, বুধবার বহু প্রতীক্ষিত এবং বহুচর্চিত বাবরি মসজিদ ধ্বংসের রায় বের হবে। দীর্ঘ ২৮ বছর ধরে চলা এই মামলার নিষ্পত্তি আজ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মূল অভিযুক্ত বত্রিশ জন। সঙ্গে আরও লাখো অজ্ঞাতপরিচয় করসেবক। তবে ২৮ বছর ধরে এই মামলা চলায় ইতিমধ্যেই ১৬ জন অভিযুক্ত প্রয়াত হয়েছেন। অযোধ্যা জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায়ের কোনও প্রভাব এই মামলায় পড়ে কিনা, তা নিয়েই এখন পর্যালোচনা হচ্ছে বিভিন্ন মহলে।
দেখে নিন এবার এই মামলার রায়ের LIVE UPDATE:
বেলা ১২.২৪ মিনিট: ৩২ জন মূল অভিযুক্তকে কার্যত বেকুসুর খালাস করে দিল লখনউ সিবিআই আদালত
বেলা ১২.১৯ মিনিট: বিচারক রায় পড়তে শুরু করেছেন।
বেলা ১২.২১ মিনিট: প্রথম অংশের রায় পড়ে তিনি জানিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না।
বেলা ১২.০০ মিনিট: ২৬ জন অভিযুক্তকে তালিকা মিলিয়ে প্রবেশ করানো হয়েছে আদালতে। যে ৬জন আদালতে উপস্থিত হতে পারেননি, তারা যাতে রায় ঘোষণার সময় উপস্থিত থাকেন, তার জন্য একটি মনিটরের সাহায্যে ভিডিও কনফারেন্সেরর ব্যবস্থা করা হয়েছে।
সকাল ১১.৩০ মিনিট: আদালত কক্ষে পৌঁছেছেন ২৬ অভিযুক্ত। উপস্থিত হননি ৬ অভিযুক্ত।
সকাল ১১.০০ মিনিট: লখনৌ সিবিআই আদালতে পৌঁছালেন বিচারপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…