জীবনযাপন

লিভারের ক্ষতি হয় এইসব কারণে, তাই এগুলি ভুলেও করবেন না!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : লিভার আমাদের শরীরে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। পুষ্টি উপাদান সঞ্চয় করে। এছাড়াও ওষুধ ও নানা রাসায়নিক পদার্থের শোষণ ও রক্ত জমাট বাঁধার উপাদানও তৈরি করে। অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে বর্তমান যুগে মানুষকে লিভারের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এতে মানুষের মৃত্যুও হতে পারে। তবে দেরি না করে জেনে নেওয়া যাক কিছু এমন বিষয়ের কথা যা লিভারের জন্য ক্ষতিকর-

১) অ্যালকোহল: অনেকেই খুব বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করে থাকেন। কিন্তু আপনি কি জানেন এই অ্যালকোহল আমাদের লিভারের পক্ষে কতটা ক্ষতিকর? লিভারকে ঠিক রাখতে অ্যালকোহল থেকে দূরে থাকাই ভালো।

২) কোমল পানীয়: কোমল পানীয় বেশি পরিমাণে পান করলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। তাই এসব পানীয় থেকে দূরে থাকাটাই ভালো।

৩) অতিরিক্ত ওজন: অতিরিক্ত ওজনের কারণে সিরোসিস রোগ দেখা যায়। এছাড়া অতিরিক্ত ওজন ডায়াবেটিসের সম্ভবনাকে বাড়িয়ে দেয়।

৪) চিনি জাতীয় খাবার: গবেষণায় দেখা গেছে চিনি জাতীয় খাবার লিভারের জন্য ঠিক অ্যালকোহলের মতোই ক্ষতিকর। চিনি জাতীয় খাবার অনেক সময় ওজন না বাড়ালেও লিভারে সমস্যা সৃষ্টি করে।

৫) ট্রান্স ফ্যাট: ট্রান্সফ্যাট শরীরের ওজন বৃদ্ধি করে। আর অতিরিক্ত ওজনের কারণে লিভারের সমস্যা দেখা দেয়। তাই ট্রান্স ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো।

৬) প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়া: শরীরের ভিটামিনের জন্য শাকসবজি, ফলমূল খাওয়া উচিত। ভিটামিন এ ক্যাপসুল সেবন লিভারের পক্ষে ক্ষতিকর। এছাড়া পেন কিলারও লিভারের পক্ষে ক্ষতিকর।

৭) ভুলবশত কিম্বা অজান্তেই লিভারের রোগ ছড়াতে পারে: অনেক সময় ডাক্তার বা নার্সের রোগীর ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ফুঁটে যায়। এভাবে হেপাটাইটিস সি ভাইরাস ছড়িয়ে পড়ে। আবার মায়ের শরীরে যদি এই রোগ থেকে থাকে তবে তা সন্তানেরও হতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026