ভারতের জনপ্রিয় এবং সুপ্রসিদ্ধ অটোমোবাইল কোম্পানি LML এবারে ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার। ভারত সরকারের কাছে ইতিমধ্যেই তারা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার LML STAR এর জন্য পেটেন্ট জারি করেছে বলে জানা যাচ্ছে। বাইকের মার্কেটে বর্তমানে খুব একটা জনপ্রিয়তা না পেলেও এই ইলেকট্রিকের বাজারে নতুন করে জনপ্রিয়তা পেতে চাইছে এই কোম্পানিটি।
ইতালির অত্যন্ত জনপ্রিয় একটি ইলেকট্রিক স্কুটারের কোম্পানির সাথে একযোগে এই নতুন LML STAR ইলেকট্রিক স্কুটার তৈরি করার পরিকল্পনা করেছে এলএমএল। ইতালির ওই কোম্পানিটি এর আগে DUCATI, FERRARI, YAMAHA, KAWASAKI এর মত কোম্পানির সাথেও কাজ করেছে। ফলে বলা যেতে পারে, ইতালির কোম্পানিটির এই মার্কেটে বেশ ভালো নামডাক আছে এবং তাদের খ্যাতি এই মার্কেটে যথেষ্ট ভালই। তাই এবারে এই কোম্পানির সঙ্গে একসাথে মিলে ভারতের ইলেকট্রিক মার্কেটে থাবা বসাতে প্রস্তুতি নিচ্ছে LML।
এই স্কুটারের ডিজাইন এমনই হবে যাতে মডার্ন টেকনোলজির সাথে অ্যাস্থেটিক মিলে একসাথে একটা দারুন মেলবন্ধন করতে পারে। এই ইলেকট্রিক স্কুটার একেবারেই Eco-Friendly হতে চলেছে। LML জানাচ্ছে, তারা যেহেতু এর আগে অনেক বাইক ও স্কুটার বানিয়েছে এবং এই মার্কেটে অনেক বছর ধরে রয়েছে, তাই তারা নিজেদের পুরোনো ডিজাইন ফর্মুলা ফলো করতে চলেছে এই নতুন স্কুটারেও। নতুন এই ইলেকট্রিক স্কুটারে যেমন বোল্ড ডিজাইন এবং ফিউচারিস্টিক লুক থাকতে চলেছে, তেমনি কিন্তু ভালো ইঞ্জিন ও ভালো রেঞ্জ অফার করা হবে। হলে সব মিলিয়ে ভারতের বাজারের অন্যতম জনপ্রিয় একটা ইলেকট্রিক্স স্কুটার হতে পারে এলএমএল কোম্পানির এই নতুন LML STAR
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…